সকল সংবাদ 448 টি
শিক্ষা
২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে লটারি প্রথা থাকছে না: শিক্ষা উপদেষ্টা
২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে লটারি প্রথা থাকছে না: শিক্ষা উপদেষ্টানিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামসরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করা হচ্ছে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে আর লটারি প্রথা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন।সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে নতুন একটি কার্যকর পদ্ধতি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে এ পরিবর্তন কার্যকর করা হবে।উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরবর্তীতে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়।তবে তখন দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো। পরে করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।তবে সরকার এখন নতুন নীতিমালার মাধ্যমে স্কুলে ভর্তির পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা।— আজকের পয়গাম
রাজনীতি
শহীদ মিনারে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
শহীদ মিনারে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যুস্টাফ রিপোর্টার:রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম সিহাব হোসেন। তার বাড়ি খুলনায় বলে জানা গেছে। পথচারীরা তাকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে দিলে তারা পরে পুলিশের কাছে সোপর্দ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির ঘটনার পর প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
রাজনীতি
মেডিকেল ক্যাম্পে বিতরণের জন্য ওষুধের স্যাম্পল দিলেন ইন্টার্ন চিকিৎসক ডা. আনন্দ মৃত্তিকা নাজ
মেডিকেল ক্যাম্পে বিতরণের জন্য ওষুধের স্যাম্পল দিলেন ইন্টার্ন চিকিৎসক ডা. আনন্দ মৃত্তিকা নাজস্টাফ রিপোর্টার:নতুন চিকিৎসক হওয়ার পর অনেক সময় বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে প্রাপ্ত স্যাম্পলের বস্তা সামলাতে হিমশিম খেতে হয়। কেউ কেউ এসব ওষুধ বিক্রি করে দেন বলেও অভিযোগ রয়েছে। তবে ব্যতিক্রমী উদ্যোগ দেখিয়েছেন ছাত্র ফ্রন্টের প্রাক্তন কর্মী ও ইন্টার্ন চিকিৎসক ডা. আনন্দ মৃত্তিকা নাজ।তিনি তার পাওয়া প্রথম ওষুধের স্যাম্পলের একটি বস্তা বাসদ কার্যালয়ে প্রদান করেছেন। আগামী ২৯ মার্চ আয়োজিত মেডিকেল ক্যাম্পে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে এসব ওষুধ বিতরণ করা হবে বলে জানা গেছে।এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, ডা. মৃত্তিকা নাজের এ উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।এদিকে তার এই উদ্যোগের জন্য অনেকেই তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং অন্য চিকিৎসকদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান
রাজনীতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাবরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন হয়েছে।কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ তারিকুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও মুহাম্মাদ নুরুল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ যুবায়ের এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাব্বির বিশ্বাস মনোনীত হয়েছেন।কমিটির অন্যান্যরা হলেন— সহ সাংগঠনিক সম্পাদক মুসা কলিমুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক কাউসার আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ রাইয়ান তালুকদার, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নাজিরুল ইসলাম, অর্থ ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান, দফতর ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান শাকিল, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুদ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাসান মাহাদী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মাদ তামিম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মাহতাব, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজীব এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মুহাম্মদ রিয়াদ।গত ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ ববি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলন ও ইফতার মাহফিলে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ চারজনের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ ও অনুমোদনক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি হাসিবুল হোসেন।এছাড়াও অনুষ্ঠানে সাবেক সফল দায়িত্বশীলদের মধ্যে সাবেক সভাপতি হাসিবুল ইসলাম, সাবেক সহকারী সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খান নায়েব এবং সাবেক প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ এনামুল হককে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।শেষে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া করা হয়।
রাজনীতি
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হওয়ায় অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে শুভেচ্ছা
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হওয়ায় অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে শুভেচ্ছাঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় ঝালকাঠি জেলা বারের সম্মানিত সভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।এ উপলক্ষে নলছিটি উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটনের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এসময় তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অ্যাডভোকেট শাহাদাত হোসেনের সফলতা কামনা করেন।নেতৃবৃন্দ বলেন, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নিয়োগে জেলার উন্নয়ন ও জনগণের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এ সময় নলছিটি উপজেলা তাতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনীতি
বরিশালসহ ৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
বরিশালসহ ৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগনিজস্ব প্রতিবেদক | বরিশালপ্রকাশ: ১৪ মার্চ ২০২৬দেশের পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে বরিশাল সিটি করপোরেশন সহ আরও চারটি সিটি করপোরেশন।শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের নামের পাশে উল্লেখিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।নিয়োগপ্রাপ্তদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এছাড়ারাজশাহী সিটি করপোরেশন প্রশাসক হিসেবে মো. মাহফুজুর রহমানময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসক হিসেবে মো. রুকুনোজ্জামান রোকনরংপুর সিটি করপোরেশন প্রশাসক হিসেবে মাহফুজ উন নবী চৌধুরীকুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক হিসেবে মো. ইউসুফ মোল্লা নিয়োগ পেয়েছেন।প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি অনুযায়ী ভাতা গ্রহণ করবেন।
রাজনীতি
টাকা ফেরত দিয়েও রক্ষা হয়নি: বিকৃত ভিডিও ছড়িয়ে অপপ্রচার—চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম
টাকা ফেরত দিয়েও রক্ষা হয়নি: বিকৃত ভিডিও ছড়িয়ে অপপ্রচার—চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমকুয়াকাটা প্রতিনিধি | প্রকাশ: ১২ মার্চ ২০২৬কুয়াকাটার ধুলাশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে তিনি এ বক্তব্য দেন।সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, দুই দিন আগে একটি চক্র তার বিরুদ্ধে গ্রাম পুলিশ (চৌকিদার) নিয়োগে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ এনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তিনি দাবি করেন, ভিডিওটি সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর মাধ্যমে পরিকল্পিতভাবে তার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।তিনি আরও বলেন, কিছু ব্যক্তি তার কাছে গ্রাম পুলিশ নিয়োগের জন্য সুপারিশ নিয়ে আসেন। কিন্তু তিনি তাদের স্পষ্টভাবে জানিয়ে দেন যে, কোনো সুপারিশের ভিত্তিতে নয়, বরং যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। এরপরও তারা বারবার অনুরোধ করেন এবং এক পর্যায়ে তার নিকট কিছু টাকা রেখে চলে যান।পরবর্তীতে পরদিন তিনি ওই টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দিয়ে দেন এবং তাদের জানিয়ে দেন যে, গ্রাম পুলিশ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। তিনি জানান, এ নিয়োগ প্রক্রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে সম্পন্ন হবে।চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম অভিযোগ করেন, ওই কথোপকথন ও টাকা দেওয়ার ঘটনাকে পুঁজি করে একটি চক্র পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যার মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে।তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান।
রাজনীতি
শিক্ষার্থীদের অংশগ্রহণে আইএইচটি বরিশালে ইফতার মাহফিল আজ
শিক্ষার্থীদের অংশগ্রহণে আইএইচটি বরিশালে ইফতার মাহফিল আজস্টাফ রিপোর্টার, বরিশালবরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) বরিশাল মাঠ প্রাঙ্গণে আজ (১২ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আইএইচটি বরিশাল শাখা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মাদ সিরাজুল ইসলাম সিরাজ, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. মো. মিজানুর রহমান খান, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি বরিশাল।ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন মুহাম্মাদ আল-মাশরাফি, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আইএইচটি বরিশাল এবং শুরা সদস্য, বরিশাল মহানগর।আয়োজকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ইসলাম ও জীবন
লাইলাতুল কদর: রহমত, ফজিলত ও ইবাদতের রাত
লাইলাতুল কদর: রহমত, ফজিলত ও ইবাদতের রাতপয়গাম ডেক্স প্রকাশ: ১১ মার্চ ২০২৬রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ সময়। এ মাসে মুসলিমরা ইবাদত-বন্দেগি, নেক আমল ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। এই বরকতময় মাসের মধ্যেই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যার গুরুত্ব, ফজিলত ও রহমত অপরিসীম। ইসলামী শরীয়তে এই রাতের ইবাদতকে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে বর্ণনা করা হয়েছে।কোরআনে লাইলাতুল কদরের গুরুত্বপবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ(সূরা আল-কদর, ৯৭:১–৩)এর অর্থ হলো—“নিশ্চয়ই আমরা কোরআনকে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।”আরও বলা হয়েছে—تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ(সূরা আল-কদর, ৯৭:৪–৫)অর্থ:“সেই রাতে আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ এবং রূহ (জিবরাইল আ.) অবতীর্ণ হন। রাতটি ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তিময় থাকে।”হাদিসে লাইলাতুল কদরের ফজিলতরাসূলুল্লাহ ﷺ বলেছেন—“যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদতে দাঁড়াবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।”(সহিহ বুখারি: ১৯০১, সহিহ মুসলিম: ৭৬০)আরেক হাদিসে রাসূল ﷺ বলেন—“রমজানের শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর অনুসন্ধান করো।”বুজুর্গদের ইবাদতের দৃষ্টান্তইসলামের বুজুর্গ ও আলেমগণ লাইলাতুল কদরের রাতে বিশেষভাবে ইবাদতে মশগুল থাকতেন। তাদের ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য ছিল—তাহাজ্জুদ ও রাত জাগা:রাতের অধিকাংশ সময় তারা তাহাজ্জুদ নামাজ, জিকির ও দোয়ায় কাটাতেন।কোরআন তেলাওয়াত:এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করাকে তারা বিশেষ গুরুত্ব দিতেন।দোয়া ও ইস্তিগফার:রাসূল ﷺ শেখানো একটি দোয়া বিশেষভাবে পড়তেন—اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّيঅর্থ: “হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আমাকে ক্ষমা করে দিন।”নফল ইবাদত ও সদকা:এই রাতে বেশি বেশি নফল নামাজ, দান-সদকা ও নেক কাজ করার চেষ্টা করতেন।লাইলাতুল কদরের রাতে করণীয়লাইলাতুল কদরের ফজিলত অর্জনের জন্য মুসলমানদের করণীয় হলো—রাত জেগে ইবাদত করাকোরআন তেলাওয়াত করাবেশি বেশি দোয়া ও ইস্তিগফার করানফল নামাজ আদায় করাদান-সদকা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাউপসংহারলাইলাতুল কদর মুসলমানদের জন্য এক মহামূল্যবান সুযোগ। এই রাতের ইবাদত ও দোয়া মানুষের জীবনে রহমত, বরকত ও ক্ষমা লাভের দরজা খুলে দেয়। তাই রমজানের শেষ দশকে এই মহিমান্বিত রাত পাওয়ার আশায় মুসলমানদের বেশি বেশি ইবাদতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা।আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত উপলব্ধি করে যথাযথভাবে ইবাদত করার তাওফিক দান করুন। আমীন।সংকলনে:মুফতি ছাইদ আহমদসিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিবহরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসা,
রাজনীতি
প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির বৈঠক, চার দফা সুপারিশ
প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির বৈঠক, চার দফা সুপারিশআজকের পয়গাম ডেস্ক:প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর একটি প্রতিনিধিদল। বুধবার (১১ মার্চ) দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু-এর নেতৃত্বে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এই সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসন ও আগস্ট বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মঞ্জু। এ সময় এবি পার্টির চেয়ারম্যান দলের পক্ষ থেকে এবং ফেনীতে তার নির্বাচনী এলাকার পক্ষে প্রধানমন্ত্রীকে দুটি পৃথক চিঠি হস্তান্তর করেন।প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে নেতৃবৃন্দ জুলাই–আগস্টের উত্তাল সময়ের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণও করেন।এবি পার্টির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।বৈঠকে এবি পার্টির পক্ষ থেকে জাতীয় পর্যায়ে চার দফা গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়। সেগুলো হলো—১. জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার পরিষদ নিয়ে সৃষ্ট বিতর্ক ও জটিলতা আইনি ও সাংবিধানিক বিরোধ এড়িয়ে সমঝোতামূলক ও গ্রহণযোগ্য উপায়ে সমাধান করা।২. সম্ভাব্য আন্তর্জাতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সার্বজনীন পরামর্শ সভার আয়োজন করা।৩. দেশে আইনশৃঙ্খলার ওপর আস্থা ফিরিয়ে আনতে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে নতুন সরকারের কঠোর অবস্থান নিশ্চিত করা।৪. মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে দেশ গড়ে তোলা এবং অতীতের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার নিশ্চিত করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
সারাদেশ
সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তারআজকের পয়গাম ডেস্ক:সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পকেটমার চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চুরি মামলায় ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারগঞ্জ উপজেলার ময়লাকান্দি এলাকার হযরত আলীর স্ত্রী অনিতা খাতুন (৩০), একই গ্রামের মো. মাহবুবের স্ত্রী রেখা আক্তার (২০), ইসলামপুর উপজেলার মাঝবাড়ী এলাকার বানু মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩০) এবং মেলান্দহ উপজেলার মোহাম্মদপুর সৈডাপাড়া এলাকার সাগর মিয়ার স্ত্রী বন্যা (২০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকায় ফাতেমা খাতুন নামে এক নারীর ব্যাগ থেকে নগদ টাকা, সোনা ও রুপার গহনা চুরি হয়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পকেটমার চক্রের চার সদস্যকে আটক করে।এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মাদারগঞ্জ, ইসলামপুর ও মেলান্দহ এলাকার চার নারীকে চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজনীতি
বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক, বরিশাল:বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, একাত্তরের শহীদগণ, ফ্যাসিস্ট শাসনামলে গুম-খুনের শিকার ব্যক্তিবর্গ এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অদ্য ১১ মার্চ ২০২৬ ইং, বিকাল ৫টায় বরিশালের সরকারি বিএম কলেজ ছাত্রদলের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের বাণিজ্য ভবন মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এসময় উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একাত্তরের শহীদগণ, ফ্যাসিস্ট শাসনামলে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
রাজনীতি
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহতনিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সজীব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার এক পক্ষের আয়োজিত ইফতার মাহফিলের পর উত্তেজনা সৃষ্টি হয়।এক পক্ষের দাবি, মঙ্গলবার তাদের এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ইফতার শেষে সজীবসহ কয়েকজন অনুসারী সিএনজি অটোরিকশায় করে গোপ্তাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ আলিমের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সজীব। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তা মহিনুর ইসলাম বলেন, “ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সজীব নামে একজন নিহত হয়েছেন এবং ৭/৮ জন আহত হয়েছেন।”তিনি আরও জানান, নিহত সজীবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একটি টিম কাজ করছে।
সারাদেশ
হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যুহবিগঞ্জ, ১১ মার্চ: হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।কারা সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি আদালতের নির্দেশে রাসেল মিয়াকে কারাগারে পাঠানো হয়। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে তিনি বাথরুমে গিয়ে হঠাৎ পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বলেন, সকালে বাথরুমে গিয়ে পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে কারাগারের চিকিৎসকদের ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
রাজনীতি
বরিশালে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
বরিশালে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলবরিশাল, ১০ মার্চ: বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের জনপ্র্রতিনিধি মুহাম্মাদ হুমায়ুন কবিরের ওপর বিএনপির হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসান।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামলার প্রতিবাদ জানায়। এসময় নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে আর না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মাদ হাসিবুল্লাহ, জেলা সহ-সভাপতি ফয়জুল করীম, মহানগর সহ-সভাপতি নাজমুল ইসলাম সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ
রাজনীতি
ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগর শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগর শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক:মানবিক সেবামূলক সংগঠন ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগর শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকাল ৩টায় বরিশালের এম.সি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগরের পরিচালক মুহাম্মাদ জিহাদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক কাজী মুহাম্মাদ মাসুম বিল্লাহ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগর শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, মানবিক এই সংগঠনের কার্যক্রম সমাজে জরুরি রক্তের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং নতুন কমিটি এ কার্যক্রমকে আরও গতিশীল করবে।সভা শেষে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
রাজনীতি
রাজনীতি
বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল আজনিজস্ব প্রতিবেদক, বরিশাল:বাকেরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর।মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাত ৯টা ৩০ মিনিটে নগরীর সদর রোডস্থ টাউন হল চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।কর্মসূচিতে অংশ নিয়ে হামলার প্রতিবাদ জানাতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে
রাজনীতি
বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক:বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২০ রমজান) বিকেল ৪টা ৩০ মিনিটে নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাওলানা মাহমুদুর রহমান তালুকদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ডা. ইকবালুর রুহান সেলিমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।আলোচনা সভায় বক্তারা বলেন, বাকেরগঞ্জ এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সার্বিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।আয়োজক: বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম, বরিশাল।