neexra

বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10 মার্চ 2026, 05:28 অপরাহ্ন পঠিত: 61 বার
বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ রমজান) বিকেল ৪টা ৩০ মিনিটে নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাওলানা মাহমুদুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ডা. ইকবালুর রুহান সেলিমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাকেরগঞ্জ এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সার্বিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
আয়োজক: বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম, বরিশাল।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra