neexra

শিক্ষা

তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, ক্ষোভ প্রকাশ এমপি কামরুজ্জামান কামরুলের
14 মে, 2026

তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, ক্ষোভ প্রকাশ এমপি কামরুজ্জামান কামরুলের

তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, ক্ষোভ প্রকাশ এমপি কামরুজ্জামান কামরুলেরনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষকের উপস্থিতি পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বৃহস্পতিবার (১৪ মে) সকালে এ ঘটনা ঘটে।জানা যায়, সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় কোনো বিদ্যালয়েই শিক্ষক উপস্থিত ছিলেন না বলে জানা যায়।সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার পথে হঠাৎ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান এমপি কামরুজ্জামান কামরুল। সেখানে গিয়ে শিক্ষকদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।পরিদর্শন শেষে এমপি কামরুল বলেন, “বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”তিনি আরও জানান, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

3 weeks,1 day আগে পড়ুন
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষের অবসর উপলক্ষে সম্মাননা প্রদান
08 মে, 2026

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষের অবসর উপলক্ষে সম্মাননা প্রদান

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষের অবসর উপলক্ষে সম্মাননা প্রদাননিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামপ্রকাশ : ০৮ মে ২০২৬সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ হাওলাদার স্যারের অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও বই উপহার প্রদান করা হয়েছে।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি মুহাম্মদ রিফাত লস্কর, মুহাম্মদ সাজিদ এবং ইসমাঈল হোসেন। তারা অধ্যক্ষ স্যারের হাতে সম্মাননা স্মারক ও বই তুলে দেন।বক্তারা বলেন, প্রফেসর হারুন অর রশিদ হাওলাদার স্যার একজন দক্ষ, অভিজ্ঞ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কলেজে দায়িত্ব পালন করেছেন। তাঁর দিকনির্দেশনা ও অভিভাবকসুলভ আচরণ শিক্ষার্থীদের জীবনে গভীর প্রভাব রেখেছে।সম্মাননা প্রদান শেষে তারা বলেন—“আপনার দিকনির্দেশনা ও অভিভাবকসুলভ স্নেহ আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।”অবসরপ্রাপ্ত অধ্যক্ষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সবাই।

4 weeks আগে পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু
25 এপ্রি., 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালুনিজস্ব প্রতিনিধি:জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে হেল্প ডেস্ক চালু করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল শাখা।হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, দিকনির্দেশনা এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাচ্ছেন।সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থীই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাদের পাশে দাঁড়ানো এবং ভোগান্তি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তারা আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

1 month,1 week আগে পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমি আলেমদের সুযোগ চেয়ে বৈঠক, দ্রুত গেজেটের আশ্বাস
22 এপ্রি., 2026

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমি আলেমদের সুযোগ চেয়ে বৈঠক, দ্রুত গেজেটের আশ্বাস

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমি আলেমদের সুযোগ চেয়ে বৈঠক, দ্রুত গেজেটের আশ্বাসনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং সেই পদে কওমি আলেমদের অন্তর্ভুক্তির দাবিতে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদি আমীন উপস্থিত ছিলেন।বৈঠকে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, দেশের প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে আলাদা ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি এবং সেখানে কওমি আলেমদের নিয়োগের সুযোগ প্রদান অত্যন্ত জরুরি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।বৈঠক শেষে জানানো হয়, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি আলেমদের সুযোগ প্রদানের বিষয়টি দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছেন।এ সময় ২০২৪ সালের শিক্ষা সিলেবাসে বিদ্যমান বিভিন্ন অসঙ্গতি নিয়ে বিশদ গবেষণা প্রতিবেদন শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন মুফতি আবদুল্লাহ মাসুম। গবেষণাটি পর্যালোচনা করে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং আলেমদের এই উদ্যোগকে প্রশংসা করেন।বৈঠকে বক্তারা দ্রুত ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান এবং সেই পদে কওমি আলেমদের যথাযথ অগ্রাধিকার নিশ্চিত করার দাবি জানান।

1 month,2 weeks আগে পড়ুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের সহায়তা ডেস্ক
10 এপ্রি., 2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের সহায়তা ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের সহায়তা ডেস্কআজকের পয়গাম ডেস্ক: বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৬ (ক ইউনিট) উপলক্ষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আগত অভিভাবকদের সহায়তায় ভর্তি সহায়তা ডেস্ক বসিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান, পরীক্ষা কেন্দ্রের তথ্য দেওয়া, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সহায়তা ডেস্ক স্থাপন করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা সহজেই প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা গ্রহণ করেন।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যেকোনো ধরনের ভোগান্তি কমানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।এ সময় সংগঠনের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান, পানির ব্যবস্থা, কলমসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করেন এবং আগত অভিভাবকদের তথ্য সহায়তা প্রদান 

1 month,3 weeks আগে পড়ুন
শিক্ষার মান উন্নয়নে বরিশাল সার্কিট হাউসে শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা
07 এপ্রি., 2026

শিক্ষার মান উন্নয়নে বরিশাল সার্কিট হাউসে শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা

শিক্ষার মান উন্নয়নে বরিশাল সার্কিট হাউসে শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভাবরিশাল প্রতিনিধি: আজকের পয়গামশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে বরিশালে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বরিশাল সার্কিট হাউসে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।সভায় শিক্ষামন্ত্রী শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয় বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকল শিক্ষককে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।মতবিনিময় সভাটি শিক্ষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং শিক্ষাব্যবস্থা উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। 

1 month,4 weeks আগে পড়ুন
ইফতা বিভাগে ভর্তি চলছে: মারকাযুল বুহূসিল ইসলামিয়া, বরিশাল
24 মার্চ, 2026

ইফতা বিভাগে ভর্তি চলছে: মারকাযুল বুহূসিল ইসলামিয়া, বরিশাল

ইফতা বিভাগে ভর্তি চলছে: মারকাযুল বুহূসিল ইসলামিয়া, বরিশালআজকের পয়গাম ডেস্ক: বরিশালে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল বুহূসিল ইসলামিয়া–তে ইফতা বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী যোগ্য শিক্ষার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, যোগ্য আলেম-উলামা তৈরির লক্ষ্যে ১৪৪৩ হিজরি (২০২২ ইং.) সালে প্রতিষ্ঠিত এ মারকাযুল বুহূসিল ইসলামিয়া ইলমে ফিকহ ও ইফতা বিষয়ে উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রদান করে আসছে। অভিজ্ঞ আসাতিজায়ে কেরামের তত্ত্বাবধানে এখানে ইফতা বিভাগের পাঠদান পরিচালিত হয়।ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।ঠিকানা:দক্ষিণ আলেকান্দা (কালুখান বাড়ি মসজিদ সংলগ্ন),খান সড়ক, ১৩ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল।যোগাযোগ:মুফতি আঃ রাজ্জাক রহমানীপরিচালক, অত্র মাদরাসামোবাইল: 01719844278, 01917458450

2 months,1 week আগে পড়ুন
২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে লটারি প্রথা থাকছে না: শিক্ষা উপদেষ্টা
16 মার্চ, 2026

২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে লটারি প্রথা থাকছে না: শিক্ষা উপদেষ্টা

২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে লটারি প্রথা থাকছে না: শিক্ষা উপদেষ্টানিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামসরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করা হচ্ছে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে আর লটারি প্রথা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন।সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে নতুন একটি কার্যকর পদ্ধতি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে এ পরিবর্তন কার্যকর করা হবে।উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরবর্তীতে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়।তবে তখন দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো। পরে করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।তবে সরকার এখন নতুন নীতিমালার মাধ্যমে স্কুলে ভর্তির পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা।— আজকের পয়গাম

2 months,2 weeks আগে পড়ুন
বারিধারার সেই অসুস্থ ছাত্রের ইন্তেকাল, শোকের ছায়া নেমেছে শিক্ষাঙ্গনে
06 মার্চ, 2026

বারিধারার সেই অসুস্থ ছাত্রের ইন্তেকাল, শোকের ছায়া নেমেছে শিক্ষাঙ্গনে

বারিধারার সেই অসুস্থ ছাত্রের ইন্তেকাল,শোকের ছায়া নেমেছে শিক্ষাঙ্গনেঢাকা প্রতিনিধি:রাজধানীর বারিধারার সেই অসুস্থ ছাত্র অবশেষে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।তার অকাল মৃত্যুতে এলাকাবাসী ও শিক্ষাঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে। অনেকে তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছেন।আল্লাহ তায়ালা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন—এমন দোয়া করছেন সবাই।

2 months,4 weeks আগে পড়ুন
বরিশালে শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
26 ফেব., 2026

বরিশালে শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামপ্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যাবরিশাল নগরীর ফকির বাড়ি রোডস্থ শিক্ষক ভবনে বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA), বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA), বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার।বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন।আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

3 months,1 week আগে পড়ুন
আজ থেকেই স্কুল ছুটি, ২৬ মার্চ পর্যন্ত বন্ধ সব বিদ্যালয়
19 ফেব., 2026

আজ থেকেই স্কুল ছুটি, ২৬ মার্চ পর্যন্ত বন্ধ সব বিদ্যালয়

আজ থেকেই স্কুল ছুটি, ২৬ মার্চ পর্যন্ত বন্ধ সব বিদ্যালয়ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬:পবিত্র রমজান মাস উপলক্ষে আজ (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।এ সিদ্ধান্ত পৃথকভাবে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।সরকারি ঘোষণায় বলা হয়েছে, ২৬ মার্চ পর্যন্ত ছুটি শেষে সাপ্তাহিক বন্ধ (শুক্র ও শনিবার) থাকায় বিদ্যালয়গুলো পুনরায় খুলবে ২৯ মার্চ।আগের সূচি পরিবর্তনএর আগে শিক্ষাপঞ্জি অনুযায়ী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। দায়িত্ব গ্রহণের পর নতুন সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে রমজানের প্রথম দিন থেকেই ছুটি কার্যকর করেছে।আদালতের নির্দেশনা প্রসঙ্গরমজানের শুরু থেকেই ছুটি দেওয়ার বিষয়ে পূর্বে একটি রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল। পরে চেম্বার আদালতে সেই আদেশ বাতিল করা হলেও সর্বশেষ সরকারি সিদ্ধান্তে প্রথম রোজা থেকেই ছুটি কার্যকর করা হয়েছে।

3 months,2 weeks আগে পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবরের আভাস
16 ফেব., 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবরের আভাস

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবরের আভাসস্টাফ রিপোর্টার | আজকের পয়গামপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি ও ছুটি পুনর্বিন্যাসের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা বাড়ছে। দেশে কর্মরত প্রাথমিক শিক্ষক সংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি। রমজানে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন ও শারীরিক সক্ষমতার কথা বিবেচনায় নিয়ে অনেক শিক্ষক-অভিভাবক সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন।এদিকে মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হলেও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৫ রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিয়েছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে ক্ষুব্ধ শিক্ষকদের একটি অংশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আবেদন জানিয়েছেন।মাউশির একজন কর্মকর্তা জানান, রমজানের ছুটি সমন্বয়ের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী রোজা পালন ও নামাজ আদায় করে থাকে—এই বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বলে আশা করা হচ্ছে।শিক্ষকদের আবেদনে উল্লেখ করা হয়েছে, সারাদিন রোজা রেখে শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং রাতে তারাবির নামাজ আদায় করা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। অতীতেও রমজানে ছুটি সমন্বয়ের নজির রয়েছে বলেও তারা উল্লেখ করেন।সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে করা আবেদনের ভিত্তিতেই বিষয়টি উত্থাপন করা হয়েছে। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ আবেদন করেন।এখন চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। রমজানে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও ধর্মীয় অনুশীলনের সুবিধা বিবেচনায় ছুটি পুনঃনির্ধারণ করা হলে তা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্বস্তির কারণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

3 months,2 weeks আগে পড়ুন
neexra