জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু
নিজস্ব প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে হেল্প ডেস্ক চালু করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল শাখা।
হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, দিকনির্দেশনা এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাচ্ছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থীই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাদের পাশে দাঁড়ানো এবং ভোগান্তি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।