neexra

নারী শিক্ষার উন্নয়নে বিসিসি প্রতিশ্রুতিবদ্ধ: ফজিলাতুন্নেছা মাদ্রাসা পরিদর্শনে প্রশাসক শিরীন

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03 সেপ্টে. 2026, 03:39 অপরাহ্ন পঠিত: 11 বার
নারী শিক্ষার উন্নয়নে বিসিসি প্রতিশ্রুতিবদ্ধ: ফজিলাতুন্নেছা মাদ্রাসা পরিদর্শনে প্রশাসক শিরীন
ছবি: সংগৃহীত

নারী শিক্ষার উন্নয়নে বিসিসি প্রতিশ্রুতিবদ্ধ: ফজিলাতুন্নেছা মাদ্রাসা পরিদর্শনে প্রশাসক শিরীন

বরিশাল, ৩ সেপ্টেম্বর ২০২৬: বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আজ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা পরিদর্শনে যান।

​পরিদর্শনকালে প্রশাসক মাদ্রাসার সার্বিক শিক্ষার পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। তিনি প্রতিষ্ঠানের শিক্ষক ও দায়িত্বশীলদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং মাদ্রাসার বিভিন্ন অবকাঠামোগত ও পরিবেশগত উন্নয়নমূলক বিষয়ে কথা বলেন।

​মতবিনিময় সভায় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নারী শিক্ষার প্রসারে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মহিলা মাদ্রাসাগুলোর প্রয়োজনীয় নাগরিক অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করতে বিসিসি সচেষ্ট রয়েছে।

​এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রশাসক মাদ্রাসার সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এর ধারাবাহিক অগ্রগতির জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

#বাংলাদেশ #সংবাদ #Education
neexra