সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষের অবসর উপলক্ষে সম্মাননা প্রদান
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষের অবসর উপলক্ষে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
প্রকাশ : ০৮ মে ২০২৬
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ হাওলাদার স্যারের অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও বই উপহার প্রদান করা হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি মুহাম্মদ রিফাত লস্কর, মুহাম্মদ সাজিদ এবং ইসমাঈল হোসেন। তারা অধ্যক্ষ স্যারের হাতে সম্মাননা স্মারক ও বই তুলে দেন।
বক্তারা বলেন, প্রফেসর হারুন অর রশিদ হাওলাদার স্যার একজন দক্ষ, অভিজ্ঞ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কলেজে দায়িত্ব পালন করেছেন। তাঁর দিকনির্দেশনা ও অভিভাবকসুলভ আচরণ শিক্ষার্থীদের জীবনে গভীর প্রভাব রেখেছে।
সম্মাননা প্রদান শেষে তারা বলেন—
“আপনার দিকনির্দেশনা ও অভিভাবকসুলভ স্নেহ আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।”
অবসরপ্রাপ্ত অধ্যক্ষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সবাই।