neexra

ক্যাম্পাস

গে’ কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল
14 মে, 2026

গে’ কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

‘গে’ কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিলনিজস্ব প্রতিবেদক: আজকের পয়গাম রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে ‘গে’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ প্রশাসন। একই ঘটনায় এক বহিরাগতসহ পাঁচজনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেয়।কলেজ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে কলেজ ছাত্রাবাস এলাকায় সন্দেহজনক অবস্থায় এক শিক্ষার্থী ও এক বহিরাগতকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কয়েকজন শিক্ষার্থীর নাম উঠে আসে। পরদিন জরুরি একাডেমিক কাউন্সিল সভায় অভিযুক্ত চার শিক্ষার্থীর আবাসিক সিট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।অভিযুক্তরা হলেন— বিএএএমএস ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন (আরিয়ান শাহ রাব্বি) এবং বিইউএমএস ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক। তাদের মধ্যে দুজন কলেজ শাখা ছাত্রদলের পদধারী নেতা বলে জানা গেছে।কলেজ প্রশাসনের দাবি, তদন্তে অভিযুক্তদের মোবাইল ফোন ও ব্যক্তিগত ডিভাইস থেকে আপত্তিকর তথ্য পাওয়া গেছে। এছাড়া হোস্টেলের অন্যান্য শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডে প্রভাবিত করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বিষয়টি নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। প্রশাসন ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে আরও কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে।এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান বলেন, “ঘটনার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের আবাসিক সিট বাতিল করা হয়েছে। তবে তাদের ছাত্রত্ব আপাতত বহাল রয়েছে।”কলেজ প্রশাসন জানিয়েছে, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

3 weeks,1 day আগে পড়ুন
neexra