neexra

অপরাধ

অধ্যক্ষের এক ঘুষিতে কম্পিউটার অপারেটরের দুই দাঁত হারালেন!
19 মে, 2026

অধ্যক্ষের এক ঘুষিতে কম্পিউটার অপারেটরের দুই দাঁত হারালেন!

অধ্যক্ষের এক ঘুষিতে কম্পিউটার অপারেটরের দুই দাঁত হারালেনপয়গাম ডেস্ক  | নলছিটি​ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের থাপ্পড় ও ঘুষিতে তার নিজের কলেজেরই এক কম্পিউটার অপারেটরের দুটি দাঁত পড়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গতকাল ১৮ মে (সোমবার) উপজেলার ‘প্যালেষ্টাইন বিএম কলেজ’ ক্যাম্পাসে এই নজিরবিহীন ঘটনা ঘটে।​ভুক্তভোগী কর্মচারীর নাম অহেদ, তিনি ওই কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। অভিযুক্ত হাফিজুর রহমান ওই কলেজেরই বর্তমান অধ্যক্ষ।​যা ঘটেছিল​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে কলেজ চলাকালীন কোনো একটি দাপ্তরিক বা ব্যক্তিগত বিষয় নিয়ে অধ্যক্ষ হাফিজুর রহমানের সাথে কম্পিউটার অপারেটর অহেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অধ্যক্ষ চরম উত্তেজিত হয়ে পড়েন এবং অহেদকে লক্ষ্য করে সজোরে ঘুষি মারেন। ঘুষির আঘাতে অহেদের মুখের সামনের দুটি দাঁত উপড়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়।​প্রত্যক্ষদর্শীদের একজন জানান: "হঠাৎ করেই অধ্যক্ষ মহোদয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি অহেদকে আঘাত করেন। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আমরা আশা করিনি।" ​বর্তমান পরিস্থিতি​ঘটনার পরপরই রক্তাক্ত ও মারাত্মক আহত অবস্থায় অহেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে কলেজের সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। একজন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের এমন অনাকাঙ্ক্ষিত ও সহিংস আচরণে অনেকেই হতবাক।​এই বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কলেজের অন্যান্য কর্মচারীবৃন্দ।

2 weeks,3 days আগে পড়ুন
জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
16 মে, 2026

জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্যপয়গাম ডেস্ক: নোয়াখালীনোয়াখালীর সুবর্ণচর উপজেলা এলাকায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার (১৬ মে) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজারসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে সরকারি বস্তায় চাল মজুত রাখা হচ্ছিল। অভিযোগ রয়েছে, এসব চাল বাজারে বেশি দামে বিক্রির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে স্থানীয়রা বাড়িটিতে গিয়ে একটি কক্ষে প্রায় ৯৯ বস্তা সরকারি চাল দেখতে পান। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়।এদিকে স্থানীয়দের অভিযোগ, সকালে খবর দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বেশ দেরি করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সামাদ আত্মগোপনে রয়েছেন বলেও দাবি করেন তারা।অভিযোগের বিষয়ে আবদুস সামাদ মোবাইল ফোনে জানান, উদ্ধার হওয়া চাল তিনি লক্ষ্মীপুরের রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু না বলেই ফোন কেটে দেন।অন্যদিকে চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক দাবি করেন, বিভিন্ন মাদ্রাসার সরকারি বরাদ্দের চাল বৈধভাবে ক্রয় করা হয়েছিল। কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে ‘অবৈধ চাল’ হিসেবে প্রচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, উদ্ধার করা চাল প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে, অন্যথায় তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

2 weeks,6 days আগে পড়ুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী, এলাকায় তোলপাড়
16 মে, 2026

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী, এলাকায় তোলপাড়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী, এলাকায় তোলপাড়পয়গাম ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক শিবির কর্মীকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী শফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে একই এলাকার লাকু সরদারের ছেলে ইব্রাহিম সরদারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে পরিবারে একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে।পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার রাতে ইব্রাহিম সরদার প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের খবর দিলে তারা দুজনকে আটক করে রাখে এবং পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।প্রবাসীর স্বজন বিপ্লব হোসেন মোল্যা ও পরিবারের অন্য সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে বারবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অন্যদিকে রানী খাতুন জানান, তার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় এবং দীর্ঘ সময় ধরে তাদের যোগাযোগ ছিল।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে বিনোদপুর ইউনিয়ন শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন, অভিযুক্ত যুবক সংগঠনের কোনো পদধারী না হলেও কর্মী হিসেবে পরিচিত। ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।মহম্মদপুর থানা-এর ওসি মো. আশরাফুজ্জামান বলেন, “দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

2 weeks,6 days আগে পড়ুন
ঘুষ না দেওয়ায় জমি মামলায় ‘ভুল’ রায়, এসিল্যান্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
15 মে, 2026

ঘুষ না দেওয়ায় জমি মামলায় ‘ভুল’ রায়, এসিল্যান্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ঘুষ না দেওয়ায় জমি মামলায় ‘ভুল’ রায়, এসিল্যান্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগনিজস্ব প্রতিবেদক | পয়গাম ডেস্ককুড়িগ্রামের রৌমারীতে বৈধ কাগজপত্র ও আদালতের রায় থাকার পরও ঘুষ না দেওয়ায় জমি সংক্রান্ত মামলায় বিপক্ষে রায় দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) মো. রাফিউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ভূমি অফিসের প্রধান সহকারী তপন কুমার ও চেইনম্যান এনামুল হকের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।ভুক্তভোগী জমির উদ্দিন অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবার পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছে। এসএ রেকর্ডে ত্রুটি থাকায় ১৯৮৪ সালে তারা আদালতে মামলা করেন এবং ১৯৮৫ সালে আদালত তাদের পক্ষে রায় দেন। পরবর্তীতে সেই রায়ের ভিত্তিতে নামজারি ও নিয়মিত ভূমি উন্নয়ন করও পরিশোধ করে আসছেন তারা।সম্প্রতি প্রতিপক্ষ ওই নামজারি বাতিলের জন্য রৌমারী উপজেলা ভূমি অফিসে দুটি মিসকেস দায়ের করে। অভিযোগ রয়েছে, মামলার শুনানির তারিখ জানার জন্য গত ১৮ মার্চ ভূমি অফিসে গেলে এসিল্যান্ড তাকে অফিসের প্রধান সহকারী ও চেইনম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে তারা রায়ের পক্ষে সিদ্ধান্ত দিতে ‘খরচাপাতি’ হিসেবে ৬ লাখ টাকা দাবি করেন।জমির উদ্দিনের দাবি, শুনানির জন্য ৬ মে তারিখ নির্ধারণ করা হলেও গোপনে গত ২৬ এপ্রিলই তাদের বিপক্ষে রায় দেওয়া হয়। এমনকি রায়ের কপিতে তাদের হাজিরা দেখানো হয়েছে এবং বৈধ কাগজপত্রকে ‘ভুয়া’ বলে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদর। তিনি বলেন, “আমার সামনেই ভুক্তভোগীর কাছে ৬ লাখ টাকা দাবি করা হয়েছে। সরকারি অফিসে প্রকাশ্যে ঘুষ চাওয়া অত্যন্ত দুঃখজনক।”স্থানীয়দের অভিযোগ, রৌমারী ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও হয়রানি চলে আসছে। এতে সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। চেইনম্যান এনামুল হক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। প্রধান সহকারী তপন কুমার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করেছেন।অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) মো. রাফিউর রহমান বলেন, “নথিপত্র পর্যালোচনা করেই রায় দেওয়া হয়েছে। কেউ অসন্তুষ্ট হলে রিভিউ করার সুযোগ রয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগ সত্য নয়।”এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

3 weeks আগে পড়ুন
পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় নারীসহ দুইজনের যাবজ্জীবন
14 মে, 2026

পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় নারীসহ দুইজনের যাবজ্জীবন

 মঠবাড়িয়ায় শিশু ধর্ষণ: প্রধান আসামিসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডনিজস্ব প্রতিবেদক, পিরোজপুর | ১৪ মে, ২০২৬পিরোজপুরের মঠবাড়িয়ায় এক অবুঝ শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত প্রধান আসামি এবং তার নারী সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দীর্ঘ এক দশকের বিচারিক প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তদের পরিচয়আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিরা হলেন:১. মো. নজরুল ইসলাম সরদার (৩৫) পিতা- মৃত সুলতান সরদার।২.মোসা. গোলাপী বেগম (৩০)পিতা- মৃত মোসলেম হাওলাদার।উভয়ই মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ কবুতর খালি গ্রামের বাসিন্দা।মামলার প্রেক্ষাপট ও রায়আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা-মা দুজনেই মানসিক প্রতিবন্ধী এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে অতি কষ্টে সংসার চালাতেন। ২০১৬ সালের ১৭ আগস্ট স্কুল ছুটির পর থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে স্কুল সংলগ্ন এলাকায় খুঁজে পায়।ঘটনার লোমহর্ষক বর্ণনা শিশুটি জানায়, আসামি নজরুল ইসলাম তাকে চানাচুর ও টাকার প্রলোভন দেখিয়ে মৎস্য ঘেরের পাহারা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সহযোগী আসামি গোলাপী বেগম শিশুটিকে ফুঁসলিয়ে নজরুলের কাছে পৌঁছে দিতে একাধিকবার সহায়তা করেছিল। আইনি প্রক্রিয়া ও পর্যবেক্ষণঘটনার ১০ দিন পর ২০১৬ সালের ২৭ আগস্ট স্থানীয় দফাদার মহানন্দ বালা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১০ বছর তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি উভয় আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার সন্তোষ প্রকাশ করে বলেন, "দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের সর্বোচ্চ সাজা দিয়েছেন, যা সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।" 

3 weeks,1 day আগে পড়ুন
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা, জরিমানা ৩০ হাজার
12 মে, 2026

ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা, জরিমানা ৩০ হাজার

ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা, জরিমানা ৩০ হাজারস্টাফ রিপোর্টার | আজকের পয়গামময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ ও ওষুধ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১১ মে) বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চরআলগী গ্রামের মোখলেছুর রহমান একটি গার্মেন্টস কারখানার ভেতরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা গড়ে তোলেন। যদিও কারখানাটি আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেনি, তবে সেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম মজুদ রাখা হয়েছিল।অভিযান শেষে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী কারখানার মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয় এবং জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ উচাখিলা ইউনিয়ন পরিষদ চত্বরে ধ্বংস করা হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম এবং ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রতিনিধি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা।উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

3 weeks,3 days আগে পড়ুন
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক
27 মার্চ, 2026

হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক

হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকস্টাফ রিপোর্টার | আজকের পয়গামপ্রকাশিত: ২৬ মার্চ ২০২৬রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিলের আবেদন জানান অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এজাহারভুক্ত আসামিসহ ৫০০-৭০০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এসময় গুলিতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন।পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।

2 months,1 week আগে পড়ুন
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার ইঙ্গিত দেখছে ভারতের গোয়েন্দারা
26 মার্চ, 2026

১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার ইঙ্গিত দেখছে ভারতের গোয়েন্দারা

১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার ইঙ্গিত দেখছে ভারতের গোয়েন্দারাকলকাতা প্রতিনিধিপ্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:৪৫আপডেট: ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮দিল্লির একটি বিশেষ আদালত দুই বাংলাদেশি নাগরিককে ১১ দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর হেফাজতে পাঠিয়েছে। গত সোমবার পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে তাদের নয়াদিল্লিতে নেওয়া হয় এবং মঙ্গলবার বিশেষ এনআইএ আদালতে হাজির করা হয়।অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের বিরুদ্ধে বাংলাদেশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পরে বাংলাদেশে ফেরার সময় বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার হয়।গত ২৪ মার্চ পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা জজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে এনআইএ জানায়, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের আটক করে। এ সময় আদালত মামলার বিচারিক এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলে।বিশেষ পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী আদালতে বলেন, অভিযুক্তদের অবৈধ অনুপ্রবেশের পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এ কারণে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকায় অটোরিকশায় ভ্রমণকালে গুলিতে নিহত হন শরীফ ওসমান বিন হাদি। এ ঘটনায় ইতোমধ্যে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।তদন্তকারী সংস্থার দাবি, এ হত্যাকাণ্ড শুধুমাত্র একটি বিচ্ছিন্ন অপরাধ নয়; এর পেছনে আন্তর্জাতিক পর্যায়ের কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এনআইএ বর্তমানে খতিয়ে দেখছে—ভারতে অবস্থানকালে অভিযুক্তদের কারা আশ্রয় ও সহায়তা দিয়েছে এবং মেঘালয় থেকে বনগাঁ পর্যন্ত তাদের চলাচলের নেটওয়ার্ক কীভাবে গড়ে উঠেছে।গোয়েন্দাদের সন্দেহ, এই ঘটনার সঙ্গে বৃহত্তর কোনো নাশকতার পরিকল্পনাও জড়িত থাকতে পারে। ফলে ঘটনাটি ঘিরে দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

2 months,1 week আগে পড়ুন
neexra