প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী, এলাকায় তোলপাড়
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী, এলাকায় তোলপাড়
পয়গাম ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক শিবির কর্মীকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী শফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে একই এলাকার লাকু সরদারের ছেলে ইব্রাহিম সরদারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে পরিবারে একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার রাতে ইব্রাহিম সরদার প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের খবর দিলে তারা দুজনকে আটক করে রাখে এবং পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
প্রবাসীর স্বজন বিপ্লব হোসেন মোল্যা ও পরিবারের অন্য সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে বারবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে রানী খাতুন জানান, তার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় এবং দীর্ঘ সময় ধরে তাদের যোগাযোগ ছিল।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিনোদপুর ইউনিয়ন শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন, অভিযুক্ত যুবক সংগঠনের কোনো পদধারী না হলেও কর্মী হিসেবে পরিচিত। ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।
মহম্মদপুর থানা-এর ওসি মো. আশরাফুজ্জামান বলেন, “দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”