neexra

আন্তর্জাতিক

দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া
02 সেপ্টে., 2026

দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়াআজকের পয়গাম ডেস্কআগামী ছয় মাসে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়া হবে—এমন খবর নাকচ করেছে মালয়েশিয়া। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এ তথ্য জানান।তিনি বলেন, বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী নেওয়ার বিষয়ে যে দাবি করেছেন, সেটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। এ বিষয়ে তিনি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান।ফাহমি ফাদজিল বলেন, বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী কর্মী নেওয়ার দাবি করেছেন। তবে এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক কোনো অবস্থান নয়। মানবসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।এর আগে মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খানের সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।এদিকে মিয়ানমারের শরণার্থীদের প্রত্যাবাসন নিয়েও কথা বলেন মালয়েশিয়ার মুখপাত্র। তিনি জানান, মালয়েশিয়ায় আটক মিয়ানমারের ১০ হাজারের বেশি শরণার্থীর মধ্য থেকে ৫ হাজার জনকে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়েছে। পরে তালিকাটি মিয়ানমার দূতাবাসে পাঠানো হলে দেশটির সরকার ১ হাজার ৪৭৬ জনকে ফেরত নিতে সম্মতি দেয়।ফাহমি বলেন, স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপে ১ হাজার ৪৭৬ জন শরণার্থী একটি নথিতে স্বাক্ষর করে জানিয়েছেন, তারা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে চান। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে।

13 hours,57 minutes আগে পড়ুন
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা: নাহিদ ইসলাম
25 জুল., 2026

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা: নাহিদ ইসলাম

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা: নাহিদ ইসলাম​সিলেট প্রতিনিধি: আজকের পয়গাম গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৫ জুলাই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সাধুবাদ জানান। তিনি বলেন, ভারতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলায় দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। বিশ্বজুড়ে তরুণদের এই জেগে ওঠা মূলত বাংলাদেশের জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা। জুলাই বিপ্লবের কারণে বিভিন্ন দেশের সরকার সতর্ক হলেও, বর্তমান সরকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।​নাহিদ ইসলাম বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, সত্তর শতাংশ জনগণের রায়কে তারা অবজ্ঞা করছে। বিএনপি যদি জুলাই বিপ্লব, তরুণদের আন্দোলন এবং ১৪ শত শহিদের আত্মত্যাগের কথা ভুলে যায়, তবে এর পরিণতি তারেক রহমান ও বিএনপিকেই ভোগ করতে হবে।​তিনি আরও বলেন, দেশের মানুষ সংস্কারের জন্যই জীবন দিয়েছে। কিন্তু বিএনপি সতেরো বছর ধরে সংস্কারের কথা বলে এখন তা ভুলে গেছে এবং সকল প্রতিষ্ঠান দলীয়করণ করছে।​দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গ্যাস-বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান। তিনি স্পষ্ট জানান, সিলেট সমাবেশ শেষে ঢাকা থেকে পরবর্তী মহাসমাবেশ ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।​এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

1 month,1 week আগে পড়ুন
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
15 জুল., 2026

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ​স্টাফ রিপোর্টার, আজকের পয়গাম:ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি-এর আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল বুধবার ইরান দূতাবাসে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন।​আজ ১৫ জুলাই ২০২৬, ঢাকার ইরান দূতাবাসে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় উভয় পক্ষই বাংলাদেশ ও ইরানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।​বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল তাদের দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষ থেকে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। প্রতিনিধি দল অবিলম্বে যুদ্ধ বন্ধ, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ইরানে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার জোর প্রত্যাশা ব্যক্ত করেন।​এছাড়া বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিমান যোগাযোগ চালু, ব্যবসা-বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ইরানের বিশ্ববিদ্যালয়সমূহে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।​উক্ত সৌজন্য সাক্ষাৎকারে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার।

1 month,2 weeks আগে পড়ুন
ইতিহাসের মোড় ঘোরানো দিন আজ: ‘ইসলামী শিক্ষার অক্সফোর্ড’ দেওবন্দের প্রতিষ্ঠা বার্ষিকী
30 মে, 2026

ইতিহাসের মোড় ঘোরানো দিন আজ: ‘ইসলামী শিক্ষার অক্সফোর্ড’ দেওবন্দের প্রতিষ্ঠা বার্ষিকী

উপমহাদেশের ইতিহাসে আজকের দিন: দারুল উলুম দেওবন্দের ১৪০ বছর​অনলাইন ডেস্ক | আজকের পয়গামঢাকা: আজ ৩০ মে। উপমহাদেশের ধর্মীয়, শিক্ষাগত ও রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক দিন। আজ থেকে ঠিক ১৪০ বছর আগে, ১৮৮৬ সালের এই দিনে (৩০ মে) ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে এক বৈপ্লবিক শিক্ষাদোলনের সূচনা হয়েছিল।​আজকের এই দিনে যুগশ্রেষ্ঠ মহাপুরুষ, শায়খুল হিন্দ আল্লামা কাসেম নানুতবী (রহ.)-এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যের আলোকবর্তিকা ‘দারুল উলুম দেওবন্দ’।​বিপ্লব ও সংস্কারের এক শতাব্দী​১৮৫৭ সালের স্বাধীনতা আন্দোলনের পর যখন এ অঞ্চলের মুসলিম সংস্কৃতি ও শিক্ষা চরম সংকটের মুখোমুখি, ঠিক তখনই আল্লামা কাসেম নানুতবী (রহ.) এবং তাঁর যোগ্য সহযোগীরা মিলে সম্পূর্ণ জনমানুষের সহায়তায় এই ঐতিহাসিক মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। কোনো সরকারি অনুদান ছাড়াই, আল্লাহর ওপর ভরসা করে দেওবন্দের ছাত্তা মসজিদের ডালিম গাছের নিচে মাত্র একজন শিক্ষক ও একজন ছাত্রকে নিয়ে শুরু হয়েছিল এর আনুষ্ঠানিক যাত্রা।​বিশ্বজুড়ে দেওবন্দের প্রভাব​সময়ের পরিক্রমায় সেই ছোট মাদরাসাটি আজ শুধু ভারতেই নয়, বরং বাংলাদেশ, পাকিস্তানসহ পুরো বিশ্বের বুকে ‘ইসলামী শিক্ষার অক্সফোর্ড’ হিসেবে পরিচিতি লাভ করেছে।​জ্ঞানচর্চা: কোরআন, হাদিস ও ফিকাহ শাস্ত্রের বিশুদ্ধ চর্চায় দেওবন্দের অবদান অতুলনীয়।​স্বাধীনতা সংগ্রাম: ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে দেওবন্দের আলেমদের ত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।​সমাজ সংস্কার: কুসংস্কারমুক্ত সমাজ গঠন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এই প্রতিষ্ঠানটি দেওবন্দী ধারার মাধ্যমে বিশ্বজুড়ে এক বিশাল অনুসারী তৈরি করেছে।​'আজকের পয়গাম'-এর সম্পাদকীয় মন্তব্য​"দারুল উলুম দেওবন্দ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয়; এটি একটি চেতনা, একটি আন্দোলন এবং আত্মমর্যাদার প্রতীক। আল্লামা কাসেম নানুতবী (রহ.)-এর সেই নিঃস্বার্থ ইখলাস ও দূরদর্শিতার ফসল আজ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে দ্বীনের আলো ছড়াচ্ছে। ঐতিহাসিক এই প্রতিষ্ঠা দিবসে ‘আজকের পয়গাম’ পরিবারের পক্ষ থেকে এই মহান বিদ্যাপীঠের সকল মনীষী ও এর আদর্শের প্রতি রইল গভীর শ্রদ্ধা।" #আজকের_পয়গাম #দারুল_উলুম_দেওবন্দ #আল্লামা_কাসেম_নানুতবী #ইতিহাস #৩০মে

3 months আগে পড়ুন
মমতার সিদ্ধান্ত বাতিল করলেন শুভেন্দু: দুই দিনের ঈদের ছুটি হয়ে গেল এক দিন!
24 মে, 2026

মমতার সিদ্ধান্ত বাতিল করলেন শুভেন্দু: দুই দিনের ঈদের ছুটি হয়ে গেল এক দিন!

মমতার সিদ্ধান্ত বাতিল করলেন শুভেন্দু: দুই দিনের ঈদের ছুটি হয়ে গেল এক দিন!​পয়গাম ডেস্ক | আজকের পয়গাম পটপরিবর্তনের পরপরই প্রশাসনিক সংস্কারে বড় ধরনের ধাক্কা দিল নতুন বিজেপি সরকার। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া আগের সিদ্ধান্ত বাতিল করে আসন্ন ঈদুল আজহার (বকরি ঈদ) সরকারি ছুটি দুই দিন থেকে কমিয়ে এক দিন নির্ধারণ করেছে নতুন প্রশাসন।​শনিবার (২৩ মে) রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র স্বাক্ষরিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে পবিত্র ঈদ উপলক্ষে কেবল এক দিন সরকারি ছুটি থাকবে।​মমতা সরকারের সিদ্ধান্ত বাতিল​সাধারণত বছরের শুরুতেই রাজ্য সরকারগুলোর বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেই নিয়ম মেনে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ২০২৬ সালের ছুটির তালিকায় বকরি ঈদ উপলক্ষে ২৬ ও ২৭ মে—টানা দুই দিনের ছুটি ঘোষণা করেছিল। কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরপরই সেই দীর্ঘ ছুটি কাটছাঁট করল নতুন সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।​কর্মসংস্কৃতি ফেরাতে কঠোর শুভেন্দু​পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক কড়া প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। corruption দমনের পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে হারিয়ে যাওয়া 'कर्मসংস্কৃতি' ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তার সরকার।​প্রশাসনের বার্তা: ফাঁকিবাজি ও অতিরিক্ত ছুটির সংস্কৃতি পরিহার করে দ্রুত জনসেবা নিশ্চিত করতে হবে। একই সাথে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতেও কড়া নজরদারি শুরু হয়েছে। ​উদ্বেগে সরকারি কর্মচারীরা, নজরে দুর্গাপূজার ছুটি​হঠাৎ করে ঈদের ছুটি কমে যাওয়ায় রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্তের পর কর্মচারীদের একটি বড় অংশের মনে নতুন সংশয় দেখা দিয়েছে। অনেকের মনেই এখন প্রশ্ন—আসন্ন দুর্গাপূজার ঐতিহ্যবাহী দীর্ঘ ছুটির তালিকাতেও কি তবে কোপ বসাতে চলেছে নতুন বিজেপি সরকার?​প্রশাসনের এই কঠোর অবস্থান আগামী দিনগুলোতে রাজ্যের রাজনীতি ও সরকারি কর্মপরিবেশে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

3 months,1 week আগে পড়ুন
ভোটে হারের পর আদালতে কালো গাউনে মমতা, নিজেই করলেন মামলার সওয়াল
14 মে, 2026

ভোটে হারের পর আদালতে কালো গাউনে মমতা, নিজেই করলেন মামলার সওয়াল

ভোটে হারের পর আদালতে কালো গাউনে মমতা, নিজেই করলেন মামলার সওয়ালআন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পর আবারও পুরোনো আইন পেশায় ফিরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কালো গাউন পরে কলকাতা হাইকোর্ট-এ উপস্থিত হয়ে একটি মামলায় নিজেই সওয়াল করেন তিনি।অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, বাংলাজুড়ে নির্বাচনের পর সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করেছেন দলটির চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ ওঠে। এতে কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষকে আটক করা হয়েছে বলে জানা যায়।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, দলীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং অনেককে ঘরছাড়া করা হয়েছে। এসব ঘটনায় আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়।শুনানিতে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি ১৯৮৫ সাল থেকে আইন পেশার সঙ্গে যুক্ত এবং সেই পরিচয়েই আদালতে উপস্থিত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন বয়সী মানুষকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

3 months,2 weeks আগে পড়ুন
পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে
14 মে, 2026

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গেডেস্ক রিপোর্ট | আজকের পয়গাম ভারতের পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর নতুন ও কঠোর নিয়ম জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, রাজ্যজুড়ে গরুসহ সব ধরনের গবাদিপশু জবাই কার্যত নিয়ন্ত্রিত করা হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে কোনো গরু, ষাঁড়, বলদ বা মহিষ জবাই করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি এবং সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ বাধ্যতামূলক। এই দুই ধরনের অনুমোদন ছাড়া পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।নতুন নিয়মে আরও বলা হয়েছে, জবাইয়ের জন্য পশুর বয়স নির্ধারণে কঠোর মানদণ্ড অনুসরণ করতে হবে। সাধারণত ১৪ বছরের বেশি বয়সী, প্রজনন বা শ্রমে অক্ষম পশুকেই কেবল জবাইয়ের উপযোগী হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া গুরুতর অসুস্থ, আহত বা স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেও বিশেষ শর্ত প্রযোজ্য হবে।স্থান নির্ধারণের ক্ষেত্রেও এসেছে কঠোরতা। এখন থেকে অনুমোদিত কসাইখানা বা নির্ধারিত সরকারি স্থানে ছাড়া কোথাও পশু জবাই করা যাবে না। প্রকাশ্যে বা জনসমাগমস্থলে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।সরকার জানিয়েছে, এই বিধিনিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, পৌরসভা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত নজরদারি করবেন। পরিদর্শনে বাধা দিলে সেটিও আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।আইন অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।সূত্র: স্থানীয় গণমাধ্যম

3 months,2 weeks আগে পড়ুন
উত্তর প্রদেশে ভয়াবহ আবহাওয়া: বজ্রপাত ও ঝড়-বৃষ্টিতে নিহত অন্তত ৯০ জন
14 মে, 2026

উত্তর প্রদেশে ভয়াবহ আবহাওয়া: বজ্রপাত ও ঝড়-বৃষ্টিতে নিহত অন্তত ৯০ জন

উত্তর প্রদেশে ভয়াবহ আবহাওয়া: বজ্রপাত ও ঝড়-বৃষ্টিতে নিহত অন্তত ৯০ জনডেস্ক রিপোর্ট | আজকের পয়গাম ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ভারী বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতরের তথ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) একদিনেই অন্তত ৮৯ জন এবং পরবর্তীতে আরও একজনসহ মোট ৯০ জনের মৃত্যু হয়েছে।ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় জানান, দুর্যোগে ৫৩ জন আহত হয়েছেন। পাশাপাশি ৮৭টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে ১১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বাতাসে গাছ উপড়ে পড়া, বাড়ির দেয়াল ধসে যাওয়া এবং বিভিন্ন ধ্বংসস্তূপে চাপা পড়ার ঘটনায় অধিকাংশ প্রাণহানি ঘটেছে।রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।টেলিভিশন ফুটেজে দেখা গেছে, শক্তিশালী ঝড়ো হাওয়ায় গাছ, বিলবোর্ড ও বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ছে; রাস্তার দোকানপাট ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।সূত্র: যমুনা টিভি

3 months,2 weeks আগে পড়ুন
সীমান্তে বিএসএফের গরু নিয়ে যাওয়ার চেষ্টা, গ্রামবাসীর বাধায় উত্তেজনা
12 মে, 2026

সীমান্তে বিএসএফের গরু নিয়ে যাওয়ার চেষ্টা, গ্রামবাসীর বাধায় উত্তেজনা

সীমান্তে বিএসএফের গরু নিয়ে যাওয়ার চেষ্টা, গ্রামবাসীর বাধায় উত্তেজনানিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট:লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।মঙ্গলবার সকালে উপজেলার ধবলগুড়ী সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, সকালে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় কয়েকটি বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা গরুগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে তিস্তা ৬১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।বিজিবি সূত্র জানিয়েছে, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ বিষয়ে বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, সীমান্তের জিরো লাইনে থাকা বাংলাদেশি গরু নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিজিবির তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

3 months,3 weeks আগে পড়ুন
তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের
12 মে, 2026

তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের

তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়েরআন্তর্জাতিক ডেস্ক: আজকের পয়গাম ভারতের তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয় দায়িত্ব গ্রহণের পরই রাজ্যে সামাজিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্র পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টিএএসএমএসি) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে টিএএসএমএসি’র অধীনে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের পাশে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক পরিবেশ রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ থেকে মদের দোকান সরানোর দাবি জানিয়ে আসছিল।যদিও টিএএসএমএসি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় হয়। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ৪৮ হাজার কোটি রুপিরও বেশি ছিল বলে জানা গেছে। এরপরও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই থালাপতি বিজয়ের প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত। তবে বিপুল রাজস্ব হারানোর কারণে ভবিষ্যতে রাজ্য সরকার আর্থিক চাপে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

3 months,3 weeks আগে পড়ুন
তামিলনাড়ুতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী বিজয়ের
12 মে, 2026

তামিলনাড়ুতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী বিজয়ের

তামিলনাড়ুতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী বিজয়েরডেস্ক রিপোর্ট: আজকের পয়গাম ভারতের তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (থালাপতি বিজয়) সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক বার্তায় তিনি বলেন, কোনো ব্যক্তি মুসলিমদের ওপর নির্যাতন চালালে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে ধর্মেরই হোক, আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।ক্ষমতা গ্রহণের পর সামাজিক শৃঙ্খলা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে রাজ্যজুড়ে ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। সরকারি সূত্রে জানা গেছে, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা এসব দোকান পর্যায়ক্রমে বন্ধ করা হবে।তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ রক্ষা করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে নারীদের নিরাপত্তা জোরদার, মাদকবিরোধী ইউনিট গঠন এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগও নেওয়া হচ্ছে।সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের দল দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে ঐতিহাসিক জয় লাভ করে সরকার গঠন করে। এরপর থেকেই সামাজিক সংস্কারমূলক নানা পদক্ষেপের কারণে তিনি দেশজুড়ে আলোচনায় রয়েছেন।সূত্র: আর আর চ্যানেল ও এবিপি।

3 months,3 weeks আগে পড়ুন
ঢাকায় ১০০ দিনের কার্যক্রম তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূত
23 এপ্রি., 2026

ঢাকায় ১০০ দিনের কার্যক্রম তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় ১০০ দিনের কার্যক্রম তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূতনিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে নিজের কার্যক্রমের সংক্ষিপ্ত হিসাব তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।বুধবার (২৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাণিজ্য, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে—এমন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে ওয়াশিংটন আগ্রহী।বাংলাদেশে অবস্থানকালে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, তিনি ও তার স্ত্রী ডিয়ান বাংলাদেশের মানুষের কাছ থেকে আন্তরিক অভ্যর্থনা পেয়েছেন। পহেলা বৈশাখ উদযাপন, সাংস্কৃতিক স্থান ভ্রমণ এবং স্থানীয় খাবারের স্বাদ গ্রহণের অভিজ্ঞতাও তিনি শেয়ার করেন।নির্বাচনের পূর্ববর্তী সময়কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করেছেন এবং তিনি তা বাস্তবায়নে কাজ করছেন।বাণিজ্য খাত নিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বাণিজ্য ঘাটতি কমাতে এবং উভয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করবে।অভিবাসন প্রসঙ্গে তিনি জানান, অবৈধ অভিবাসন ও ভিসা জালিয়াতি রোধে দুই দেশ একসঙ্গে কাজ করছে। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা জোরদারেও উদ্যোগ নেওয়া হয়েছে।স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, যক্ষ্মা ও হামসহ বিভিন্ন রোগ মোকাবিলায় নতুন অংশীদারত্ব গড়ে উঠেছে।রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্র বৃহত্তম দাতা দেশ হিসেবে কাজ করছে এবং সংকটের রাজনৈতিক সমাধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, প্রথম ১০০ দিনের অভিজ্ঞতা তাকে আরও আশাবাদী করেছে এবং সামনে আরও সফলতা অর্জনের প্রত্যাশা করছেন তিনি।

4 months,1 week আগে পড়ুন
মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং
10 এপ্রি., 2026

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইংআজকের পয়গাম ডেস্ক:মিয়ানমারের সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। রাজধানী নেপিদো-তে পার্লামেন্ট ভবনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং শপথ গ্রহণ করেন।পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সুচি-র নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লাইং। ২০২১ সালের ওই ঘটনার পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।প্রায় অর্ধ-দশক বিশেষ অধ্যাদেশের মাধ্যমে দেশ শাসনের পর চলতি বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচনের আয়োজন করেন তিনি। তবে এই নির্বাচনে সুচির দলসহ বেশ কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দল অংশ নেওয়ার সুযোগ পায়নি। মূলত সাবেক সেনাসদস্য ও সেনাবাহিনীর মিত্রদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই একপেশে নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয় সামরিক সমর্থিত পক্ষ।শপথ গ্রহণের সময় মিন অং হ্লাইং মিয়ানমারে ‘ন্যায়বিচার, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার’ অঙ্গীকার করেন। প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদের শুরুতে তিনি বলেন, “আমি মিয়ানমারের সেবায় নিজেকে নিয়োজিত করছি।”এর আগে তিনি সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দেন। এদিকে আগামী সোমবার থেকে মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব থিনগিয়ান শুরু হতে যাচ্ছে।তবে গণতন্ত্র পর্যবেক্ষক সংস্থাগুলো পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছে। তাদের মতে, এটি প্রহসনমূলক নির্বাচন এবং বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে সামরিক শাসনের কার্যত কোনো পার্থক্য নেই—নতুন মোড়কে পুরনো ব্যবস্থারই ধারাবাহিকতা।

4 months,3 weeks আগে পড়ুন
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরান
09 এপ্রি., 2026

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরানআন্তর্জাতিক ডেস্ক | আজকের পয়গামপ্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমলে প্রণালিতে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হবে।তিনি বলেন, হরমুজ প্রণালি হাজার হাজার বছর ধরে উন্মুক্ত ছিল। তবে যুক্তরাষ্ট্র বাস্তবে আগ্রাসন থেকে সরে না এলে প্রণালি পুরোপুরি খোলা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।খাতিবজাদেহ আরও বলেন, ইরান আন্তর্জাতিক রীতি ও আন্তর্জাতিক আইন মেনে চলবে। তবে হরমুজ প্রণালি পুরোপুরি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ইরান ও ওমানের সদিচ্ছার ওপর নির্ভর করে।সাক্ষাৎকারে নিরাপদ চলাচল বলতে জাহাজ থেকে কোনো ফি আদায় বা হুমকি দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ইরান চায় প্রণালিটি শান্তিপূর্ণ থাকুক এবং স্বাভাবিক বাণিজ্যিক চলাচল বজায় থাকুক।তবে তিনি সতর্ক করে বলেন, উপসাগরীয় অঞ্চল যুদ্ধজাহাজের মাধ্যমে ‘অপব্যবহার’ করা হলে ইরান তা মেনে নেবে না। নিরাপদ চলাচল একটি দ্বিপাক্ষিক বিষয় বলেও উল্লেখ করেন তিনি।সূত্র: বিবিসি

4 months,3 weeks আগে পড়ুন
পাকিস্তানের পথে ইরানি আলোচক দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শনিবার
09 এপ্রি., 2026

পাকিস্তানের পথে ইরানি আলোচক দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শনিবার

পাকিস্তানের পথে ইরানি আলোচক দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শনিবারনিজস্ব প্রতিবেদকঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, আগামী শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, এই আলোচনা ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। তবে ওই দফাগুলো নিয়ে এখনো কিছু বিভ্রান্তি রয়েছে বলে জানা গেছে।তিনি আরও বলেন, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে, যা ইরানি জনগণের মধ্যে সংশয় তৈরি করেছে। তবুও এই আলোচনা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।সূত্র: বিবিসি

4 months,3 weeks আগে পড়ুন
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে স্মরণীয় সাক্ষাৎ: শিক্ষাবৃত্তি ও সরাসরি ফ্লাইটে ইতিবাচক আশ্বাস
06 এপ্রি., 2026

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে স্মরণীয় সাক্ষাৎ: শিক্ষাবৃত্তি ও সরাসরি ফ্লাইটে ইতিবাচক আশ্বাস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে স্মরণীয় সাক্ষাৎ: শিক্ষাবৃত্তি ও সরাসরি ফ্লাইটে ইতিবাচক আশ্বাস  ডেস্ক  রিপোর্ট ।  আজকের পয়গামপাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শিক্ষাবৃত্তি বৃদ্ধি এবং সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি উষ্ণতা ও আন্তরিকতায় ভরপুর ছিল বলে জানা গেছে।নির্ধারিত সময়ে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে রাষ্ট্রীয় মর্যাদার পরিবেশে তাদের স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার মুহাম্মদ ইকবাল খান, একান্ত সচিব সাদেক আহমদ এবং মাওলানা হাফেজ জাহিদ হোসেন। বৈঠকের শুরুতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান এবং সৌজন্য সাক্ষাৎ মানবিক পরিবেশে অনুষ্ঠিত হয়।সাক্ষাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের প্রেরিত পত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। তিনি তা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। আলোচনায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি সহযোগিতা এবং ধর্মীয় বন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে উপপ্রধানমন্ত্রীসহ বাণিজ্য, ধর্ম, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সংখ্যা বাড়ানোর অনুরোধ জানানো হলে প্রধানমন্ত্রী ফেডারেল সরকারের পক্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ বৃত্তি প্রদানের আশ্বাস দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত দুই দেশের শিক্ষাগত সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।এছাড়া ঢাকা-করাচি ও ঢাকা-লাহোর সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি উত্থাপন করা হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এতে ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ হবে বলে আশা করা হচ্ছে।বৈঠক শেষে বিদায়ের সময় প্রধানমন্ত্রী নিজে প্রতিনিধি দলকে লনে এগিয়ে দেন এবং সৌজন্য বিনিময়ের মাধ্যমে সাক্ষাৎ শেষ হয়। সংশ্লিষ্টরা এ সাক্ষাৎকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

4 months,3 weeks আগে পড়ুন
কর্মকর্তাদের বাসভবন ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের
30 মার্চ, 2026

কর্মকর্তাদের বাসভবন ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের

কর্মকর্তাদের বাসভবন ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানেরডেস্ক রিপোর্ট।   আজকের পয়গাম প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৯:০৭মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় হামলার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ইরানে বেসামরিক ও আবাসিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনে হামলা চালানো হতে পারে। একই সঙ্গে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাব বলে উল্লেখ করেন।ইরানের দাবি, সাম্প্রতিক সংঘাতে দেশটির বড় বড় শহ

5 months আগে পড়ুন
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু
28 মার্চ, 2026

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যুআজকের পয়গাম ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে।গ্রিসের কোস্টগার্ডের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছে একটি রাবারের নৌকা থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও আছে।উদ্ধার হওয়া যাত্রীরা জানান, দীর্ঘ সময় খাবার ও পানির সংকটে পড়ে তাদের সঙ্গে থাকা ২২ জন মারা যান। পরে পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি।নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান (৪৫), একই উপজেলার তারাপাশা এলাকার মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০) এবং মো. সাহান (২৫)।জানা গেছে, গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ছয় দিন ধরে সমুদ্রে খাবার ও পানীয় ছাড়াই ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট এবং চরম ক্লান্তিতে একে একে ২২ জনের মৃত্যু হয়।এ ঘটনায় দক্ষিণ সুদানের দুই সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৮৭।অভিবাসী প্রবাহ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ালেও মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের সমালোচনা করেছে।

5 months আগে পড়ুন
neexra