neexra

পাকিস্তানের পথে ইরানি আলোচক দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শনিবার

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 এপ্রি. 2026, 03:10 অপরাহ্ন পঠিত: 57 বার
পাকিস্তানের পথে ইরানি আলোচক দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শনিবার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পথে ইরানি আলোচক দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শনিবার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, এই আলোচনা ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। তবে ওই দফাগুলো নিয়ে এখনো কিছু বিভ্রান্তি রয়েছে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে, যা ইরানি জনগণের মধ্যে সংশয় তৈরি করেছে। তবুও এই আলোচনা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
সূত্র: বিবিসি

#বাংলাদেশ #সংবাদ #international
neexra