neexra

ভোটে হারের পর আদালতে কালো গাউনে মমতা, নিজেই করলেন মামলার সওয়াল

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14 মে 2026, 07:23 অপরাহ্ন পঠিত: 41 বার
ভোটে হারের পর আদালতে কালো গাউনে মমতা, নিজেই করলেন মামলার সওয়াল
ছবি: সংগৃহীত

ভোটে হারের পর আদালতে কালো গাউনে মমতা, নিজেই করলেন মামলার সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পর আবারও পুরোনো আইন পেশায় ফিরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কালো গাউন পরে কলকাতা হাইকোর্ট-এ উপস্থিত হয়ে একটি মামলায় নিজেই সওয়াল করেন তিনি।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, বাংলাজুড়ে নির্বাচনের পর সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করেছেন দলটির চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ ওঠে। এতে কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষকে আটক করা হয়েছে বলে জানা যায়।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, দলীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং অনেককে ঘরছাড়া করা হয়েছে। এসব ঘটনায় আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়।
শুনানিতে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি ১৯৮৫ সাল থেকে আইন পেশার সঙ্গে যুক্ত এবং সেই পরিচয়েই আদালতে উপস্থিত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন বয়সী মানুষকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

#বাংলাদেশ #সংবাদ #international
neexra