neexra

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা: নাহিদ ইসলাম

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25 জুল. 2026, 06:31 অপরাহ্ন পঠিত: 59 বার
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা: নাহিদ ইসলাম

সিলেট প্রতিনিধি: আজকের পয়গাম 

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৫ জুলাই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সাধুবাদ জানান। তিনি বলেন, ভারতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলায় দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। বিশ্বজুড়ে তরুণদের এই জেগে ওঠা মূলত বাংলাদেশের জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা। জুলাই বিপ্লবের কারণে বিভিন্ন দেশের সরকার সতর্ক হলেও, বর্তমান সরকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

​নাহিদ ইসলাম বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, সত্তর শতাংশ জনগণের রায়কে তারা অবজ্ঞা করছে। বিএনপি যদি জুলাই বিপ্লব, তরুণদের আন্দোলন এবং ১৪ শত শহিদের আত্মত্যাগের কথা ভুলে যায়, তবে এর পরিণতি তারেক রহমান ও বিএনপিকেই ভোগ করতে হবে।

​তিনি আরও বলেন, দেশের মানুষ সংস্কারের জন্যই জীবন দিয়েছে। কিন্তু বিএনপি সতেরো বছর ধরে সংস্কারের কথা বলে এখন তা ভুলে গেছে এবং সকল প্রতিষ্ঠান দলীয়করণ করছে।

​দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গ্যাস-বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান। তিনি স্পষ্ট জানান, সিলেট সমাবেশ শেষে ঢাকা থেকে পরবর্তী মহাসমাবেশ ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

​এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

#বাংলাদেশ #সংবাদ #international
neexra