neexra

তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12 মে 2026, 03:28 অপরাহ্ন পঠিত: 71 বার
তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের
আন্তর্জাতিক ডেস্ক: আজকের পয়গাম 
ভারতের তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয় দায়িত্ব গ্রহণের পরই রাজ্যে সামাজিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্র পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টিএএসএমএসি) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে টিএএসএমএসি’র অধীনে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের পাশে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।
বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক পরিবেশ রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ থেকে মদের দোকান সরানোর দাবি জানিয়ে আসছিল।
যদিও টিএএসএমএসি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় হয়। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ৪৮ হাজার কোটি রুপিরও বেশি ছিল বলে জানা গেছে। এরপরও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।
বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই থালাপতি বিজয়ের প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত। তবে বিপুল রাজস্ব হারানোর কারণে ভবিষ্যতে রাজ্য সরকার আর্থিক চাপে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

#বাংলাদেশ #সংবাদ #international
neexra