neexra

তামিলনাড়ুতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী বিজয়ের

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12 মে 2026, 03:17 অপরাহ্ন পঠিত: 41 বার
তামিলনাড়ুতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী বিজয়ের
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী বিজয়ের
ডেস্ক রিপোর্ট: আজকের পয়গাম 
ভারতের তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (থালাপতি বিজয়) সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক বার্তায় তিনি বলেন, কোনো ব্যক্তি মুসলিমদের ওপর নির্যাতন চালালে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে ধর্মেরই হোক, আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ক্ষমতা গ্রহণের পর সামাজিক শৃঙ্খলা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে রাজ্যজুড়ে ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। সরকারি সূত্রে জানা গেছে, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা এসব দোকান পর্যায়ক্রমে বন্ধ করা হবে।
তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ রক্ষা করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে নারীদের নিরাপত্তা জোরদার, মাদকবিরোধী ইউনিট গঠন এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগও নেওয়া হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের দল দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে ঐতিহাসিক জয় লাভ করে সরকার গঠন করে। এরপর থেকেই সামাজিক সংস্কারমূলক নানা পদক্ষেপের কারণে তিনি দেশজুড়ে আলোচনায় রয়েছেন।

সূত্র: আর আর চ্যানেল ও এবিপি।

#বাংলাদেশ #সংবাদ #international
neexra