neexra

উত্তর প্রদেশে ভয়াবহ আবহাওয়া: বজ্রপাত ও ঝড়-বৃষ্টিতে নিহত অন্তত ৯০ জন

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14 মে 2026, 12:10 অপরাহ্ন পঠিত: 44 বার
উত্তর প্রদেশে ভয়াবহ আবহাওয়া: বজ্রপাত ও ঝড়-বৃষ্টিতে নিহত অন্তত ৯০ জন
ছবি: সংগৃহীত

উত্তর প্রদেশে ভয়াবহ আবহাওয়া: বজ্রপাত ও ঝড়-বৃষ্টিতে নিহত অন্তত ৯০ জন

ডেস্ক রিপোর্ট | আজকের পয়গাম 
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ভারী বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতরের তথ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) একদিনেই অন্তত ৮৯ জন এবং পরবর্তীতে আরও একজনসহ মোট ৯০ জনের মৃত্যু হয়েছে।
ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় জানান, দুর্যোগে ৫৩ জন আহত হয়েছেন। পাশাপাশি ৮৭টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে ১১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বাতাসে গাছ উপড়ে পড়া, বাড়ির দেয়াল ধসে যাওয়া এবং বিভিন্ন ধ্বংসস্তূপে চাপা পড়ার ঘটনায় অধিকাংশ প্রাণহানি ঘটেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, শক্তিশালী ঝড়ো হাওয়ায় গাছ, বিলবোর্ড ও বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ছে; রাস্তার দোকানপাট ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: যমুনা টিভি

#বাংলাদেশ #সংবাদ #international
neexra