neexra

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫০, নিখোঁজ প্রায় ৫ হাজার

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03 সেপ্টে. 2026, 11:21 পূর্বাহ্ন পঠিত: 18 বার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫০, নিখোঁজ প্রায় ৫ হাজার
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫০, নিখোঁজ প্রায় ৫ হাজার
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫০ জনে দাঁড়িয়েছে। দেশটির বন্যাকবলিত আট জেলা থেকে এখন পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো ৪ হাজার ৮৭৫ জন নিখোঁজ রয়েছেন।
নেপালের স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চিতাওয়ান জেলা থেকে ৩৪৮ জন, নাওয়ালপারাসি ইস্ট থেকে ২১৮ জন, নাওয়ালপারাসি ওয়েস্ট থেকে ২০৮ জন, নুয়াকোট থেকে ১৫৫ জন, রাসুয়া থেকে ১২৭ জন, গোরখা থেকে ৬৭ জন, দাঘিং থেকে ৬০ জন এবং তানাহু থেকে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের উদ্ধারে নেপাল সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার ও স্থলপথে অভিযান চালিয়ে যাচ্ছে।
এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও তল্লাশি কার্যক্রমে প্রায় ২১ হাজার ৩১৪ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এদিকে নেপাল সীমান্তের কাছে চীনের তিব্বত অঞ্চলের গিরং কাউন্টিতেও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এখনো ৫৪১ জন নিখোঁজ রয়েছেন।
বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #international
neexra