neexra

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরান

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 এপ্রি. 2026, 05:23 অপরাহ্ন পঠিত: 38 বার
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক | আজকের পয়গাম
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমলে প্রণালিতে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হবে।
তিনি বলেন, হরমুজ প্রণালি হাজার হাজার বছর ধরে উন্মুক্ত ছিল। তবে যুক্তরাষ্ট্র বাস্তবে আগ্রাসন থেকে সরে না এলে প্রণালি পুরোপুরি খোলা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
খাতিবজাদেহ আরও বলেন, ইরান আন্তর্জাতিক রীতি ও আন্তর্জাতিক আইন মেনে চলবে। তবে হরমুজ প্রণালি পুরোপুরি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ইরান ও ওমানের সদিচ্ছার ওপর নির্ভর করে।
সাক্ষাৎকারে নিরাপদ চলাচল বলতে জাহাজ থেকে কোনো ফি আদায় বা হুমকি দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ইরান চায় প্রণালিটি শান্তিপূর্ণ থাকুক এবং স্বাভাবিক বাণিজ্যিক চলাচল বজায় থাকুক।
তবে তিনি সতর্ক করে বলেন, উপসাগরীয় অঞ্চল যুদ্ধজাহাজের মাধ্যমে ‘অপব্যবহার’ করা হলে ইরান তা মেনে নেবে না। নিরাপদ চলাচল একটি দ্বিপাক্ষিক বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: বিবিসি

#বাংলাদেশ #সংবাদ #international
neexra