neexra

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে স্মরণীয় সাক্ষাৎ: শিক্ষাবৃত্তি ও সরাসরি ফ্লাইটে ইতিবাচক আশ্বাস

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06 এপ্রি. 2026, 09:29 অপরাহ্ন পঠিত: 28 বার
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে স্মরণীয় সাক্ষাৎ: শিক্ষাবৃত্তি ও সরাসরি ফ্লাইটে ইতিবাচক আশ্বাস
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে স্মরণীয় সাক্ষাৎ: শিক্ষাবৃত্তি ও সরাসরি ফ্লাইটে ইতিবাচক আশ্বাস  ডেস্ক  রিপোর্ট ।  আজকের পয়গাম

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শিক্ষাবৃত্তি বৃদ্ধি এবং সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি উষ্ণতা ও আন্তরিকতায় ভরপুর ছিল বলে জানা গেছে।
নির্ধারিত সময়ে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে রাষ্ট্রীয় মর্যাদার পরিবেশে তাদের স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার মুহাম্মদ ইকবাল খান, একান্ত সচিব সাদেক আহমদ এবং মাওলানা হাফেজ জাহিদ হোসেন। বৈঠকের শুরুতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান এবং সৌজন্য সাক্ষাৎ মানবিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের প্রেরিত পত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। তিনি তা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। আলোচনায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি সহযোগিতা এবং ধর্মীয় বন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে উপপ্রধানমন্ত্রীসহ বাণিজ্য, ধর্ম, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সংখ্যা বাড়ানোর অনুরোধ জানানো হলে প্রধানমন্ত্রী ফেডারেল সরকারের পক্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ বৃত্তি প্রদানের আশ্বাস দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত দুই দেশের শিক্ষাগত সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
এছাড়া ঢাকা-করাচি ও ঢাকা-লাহোর সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি উত্থাপন করা হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এতে ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠক শেষে বিদায়ের সময় প্রধানমন্ত্রী নিজে প্রতিনিধি দলকে লনে এগিয়ে দেন এবং সৌজন্য বিনিময়ের মাধ্যমে সাক্ষাৎ শেষ হয়। সংশ্লিষ্টরা এ সাক্ষাৎকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

#বাংলাদেশ #সংবাদ #international
neexra