neexra

ইফতা বিভাগে ভর্তি চলছে: মারকাযুল বুহূসিল ইসলামিয়া, বরিশাল

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24 মার্চ 2026, 11:57 অপরাহ্ন পঠিত: 52 বার
ইফতা বিভাগে ভর্তি চলছে: মারকাযুল বুহূসিল ইসলামিয়া, বরিশাল
ছবি: সংগৃহীত

ইফতা বিভাগে ভর্তি চলছে: মারকাযুল বুহূসিল ইসলামিয়া, বরিশাল
আজকের পয়গাম ডেস্ক: বরিশালে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল বুহূসিল ইসলামিয়া–তে ইফতা বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী যোগ্য শিক্ষার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, যোগ্য আলেম-উলামা তৈরির লক্ষ্যে ১৪৪৩ হিজরি (২০২২ ইং.) সালে প্রতিষ্ঠিত এ মারকাযুল বুহূসিল ইসলামিয়া ইলমে ফিকহ ও ইফতা বিষয়ে উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রদান করে আসছে। অভিজ্ঞ আসাতিজায়ে কেরামের তত্ত্বাবধানে এখানে ইফতা বিভাগের পাঠদান পরিচালিত হয়।
ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ঠিকানা:
দক্ষিণ আলেকান্দা (কালুখান বাড়ি মসজিদ সংলগ্ন),
খান সড়ক, ১৩ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল।
যোগাযোগ:
মুফতি আঃ রাজ্জাক রহমানী
পরিচালক, অত্র মাদরাসা
মোবাইল: 01719844278, 01917458450

#বাংলাদেশ #সংবাদ #Education
neexra