neexra

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের সহায়তা ডেস্ক

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10 এপ্রি. 2026, 04:00 অপরাহ্ন পঠিত: 35 বার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের সহায়তা ডেস্ক
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের সহায়তা ডেস্ক
আজকের পয়গাম ডেস্ক: বরিশাল 
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৬ (ক ইউনিট) উপলক্ষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আগত অভিভাবকদের সহায়তায় ভর্তি সহায়তা ডেস্ক বসিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান, পরীক্ষা কেন্দ্রের তথ্য দেওয়া, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সহায়তা ডেস্ক স্থাপন করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা সহজেই প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা গ্রহণ করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যেকোনো ধরনের ভোগান্তি কমানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান, পানির ব্যবস্থা, কলমসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করেন এবং আগত অভিভাবকদের তথ্য সহায়তা প্রদান 

#বাংলাদেশ #সংবাদ #Education
neexra