শিক্ষার মান উন্নয়নে বরিশাল সার্কিট হাউসে শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা
শিক্ষার মান উন্নয়নে বরিশাল সার্কিট হাউসে শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা
বরিশাল প্রতিনিধি: আজকের পয়গাম
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে বরিশালে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বরিশাল সার্কিট হাউসে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।
সভায় শিক্ষামন্ত্রী শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয় বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকল শিক্ষককে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভাটি শিক্ষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং শিক্ষাব্যবস্থা উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।