বরিশালে শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বরিশালে শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা
বরিশাল নগরীর ফকির বাড়ি রোডস্থ শিক্ষক ভবনে বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA), বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA), বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার।
বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।