neexra

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03 সেপ্টে. 2026, 05:30 অপরাহ্ন পঠিত: 7 বার
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি
ছবি: সংগৃহীত

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি
আজকের পয়গাম ডেস্ক:
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি। আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে। পাশাপাশি পাঁচটি সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।
সারজিস আলম বলেন, দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে এনসিপি সমর্থিত প্রার্থী নভেম্বরের মধ্যে ঘোষণা করার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে। দেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এনসিপি সমর্থিত প্রার্থী থাকবে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra