ইসলামী আন্দোলন বাংলাদেশ মডেল থানা দক্ষিণের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ মডেল থানা দক্ষিণের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি: | আজকের পয়গাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ মডেল থানা দক্ষিণের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাগরদী কাফরা বাড়ি মসজিদে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান মোঃ ইয়াহইয়া মাহমুদ।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব জাকির হোসেন কাফরা এবং সঞ্চালনা করেন মাওলানা আঃ মান্নান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এম ফয়সাল খান।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও মজবুত করার বিষয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ নতুন উদ্দোমে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনসেবামূলক কার্যক্রমকে বেগবান করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।