neexra

ইসলামী ছাত্র আন্দোলন মডেল থানা দক্ষিণের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16 মে 2026, 08:14 অপরাহ্ন পঠিত: 35 বার
ইসলামী ছাত্র আন্দোলন মডেল থানা দক্ষিণের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলন মডেল থানা দক্ষিণের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

পয়গাম ডেস্ক: বরিশাল

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আওতাধীন মডেল থানা দক্ষিণ শাখার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে এক তারবিয়াত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে ২০২৬) আয়োজিত এ তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর।

মডেল থানা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত তারবিয়াতে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বশীলদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, একজন দায়িত্বশীল কর্মীর মাঝে আদর্শিক চেতনা, সাংগঠনিক দক্ষতা ও নৈতিকতার সমন্বয় থাকতে হবে। ইসলামী আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয়।

তারবিয়াতে থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra