neexra

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01 মে 2026, 08:59 অপরাহ্ন পঠিত: 64 বার
বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম
ছবি: সংগৃহীত

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম 
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে তারা কোনো ধরনের সমঝোতায় যাননি এবং সবসময়ই স্বচ্ছ ও প্রকাশ্য রাজনীতি করেছেন।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “অন্যান্য রাজনৈতিক দল যখন ইসলামকে উপেক্ষা করে গোপন আঁতাতে লিপ্ত ছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়েছে। আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না; আমাদের কার্যক্রম সবই প্রকাশ্য।”
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, দেশের শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনা ও নির্যাতনের শিকার। তাদের সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক কার্ড চালুর দাবি জানান তিনি। এ কার্ডের মাধ্যমে শ্রমিকদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, সংসদে আবারও মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যু উত্থাপন করে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। বিরোধী দলগুলোর উচিত তাদের অবস্থান পরিষ্কার করা—তারা শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা চায় নাকি প্রচলিত ব্যবস্থাকে সমর্থন করে।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি। দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরির অভিযোগ তুলে এসব বন্ধ করার আহ্বানও জানান এই নেতা।
সমাবেশে ইসলামী শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra