বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন: ২৪ নং ওয়ার্ডের নতুন দিনের প্রত্যাশায় অমিত হাসান সোহাগ হাওলাদারের নাম ঘোষণা
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন: ২৪ নং ওয়ার্ডের নতুন দিনের প্রত্যাশায় অমিত হাসান সোহাগ হাওলাদারের নাম ঘোষণা
বরিশাল প্রতিনিধি | আজকের পয়গাম
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এক আনন্দঘন ও ঐতিহাসিক মুহূর্ত উপহার দেওয়া হয়েছে। অত্র এলাকার সম্মানিত জনতার সামনে কাউন্সিলর প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অমিত হাসান সোহাগ হাওলাদার (সাইফুল্লাহ সোহাগ)-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
এই শুভক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি নিজ হাতে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে অমিত হাসান সোহাগ হাওলাদারকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাঁর নাম ঘোষণা করেন।
এই ঘোষণার পর থেকেই ২৪ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় বইছে আনন্দের জোয়ার। সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, সৎ, যোগ্য এবং প্রতিশ্রুতিশীল এই বিশিষ্ট ব্যবসায়ীর হাত ধরে ২৪ নং ওয়ার্ডে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তিনি এলাকার সার্বিক অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।