neexra

ইসলামি ছাত্র আন্দোলন বরিশাল মডেল থানা দক্ষিণের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 মে 2026, 07:33 পূর্বাহ্ন পঠিত: 27 বার
ইসলামি ছাত্র আন্দোলন বরিশাল মডেল থানা দক্ষিণের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

ইসলামি ছাত্র আন্দোলন বরিশাল মডেল থানা দক্ষিণের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ডেস্ক রিপোর্ট | আজকের পয়গাম 

 ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মডেল থানা দক্ষিণ শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাহাদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মান্না ইসলাম।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান ইসলামি ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
২৫ নং ওয়ার্ড ইসলামি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra