neexra

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06 মে 2026, 10:18 পূর্বাহ্ন পঠিত: 58 বার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম 
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
মঙ্গলবার (৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেন তিনি। পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, “সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
ঘোষণার পরপরই তিনি আরও দুটি পোস্ট দেন। এক পোস্টে ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারীকে?” অপর এক পোস্টে তিনি প্রতিশ্রুতি দেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি নগরীকে ‘রাজাকারমুক্ত’ রাখার কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, নীলা ইসরাফিল জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেও দলটির আরেক নেতা সারোয়ার তুষারের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra