ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ তারিকুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও মুহাম্মাদ নুরুল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ যুবায়ের এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাব্বির বিশ্বাস মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন— সহ সাংগঠনিক সম্পাদক মুসা কলিমুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক কাউসার আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ রাইয়ান তালুকদার, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নাজিরুল ইসলাম, অর্থ ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান, দফতর ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান শাকিল, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুদ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাসান মাহাদী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মাদ তামিম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মাহতাব, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজীব এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মুহাম্মদ রিয়াদ।
গত ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ ববি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলন ও ইফতার মাহফিলে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ চারজনের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ ও অনুমোদনক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি হাসিবুল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে সাবেক সফল দায়িত্বশীলদের মধ্যে সাবেক সভাপতি হাসিবুল ইসলাম, সাবেক সহকারী সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খান নায়েব এবং সাবেক প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ এনামুল হককে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
শেষে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া করা হয়।