বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, একাত্তরের শহীদগণ, ফ্যাসিস্ট শাসনামলে গুম-খুনের শিকার ব্যক্তিবর্গ এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১১ মার্চ ২০২৬ ইং, বিকাল ৫টায় বরিশালের সরকারি বিএম কলেজ ছাত্রদলের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের বাণিজ্য ভবন মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একাত্তরের শহীদগণ, ফ্যাসিস্ট শাসনামলে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।