neexra

ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগর শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10 মার্চ 2026, 08:57 অপরাহ্ন পঠিত: 74 বার
ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগর শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগর শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
মানবিক সেবামূলক সংগঠন ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগর শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় বরিশালের এম.সি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগরের পরিচালক মুহাম্মাদ জিহাদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক কাজী মুহাম্মাদ মাসুম বিল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ব্লাড ব্যাংক বরিশাল মহানগর শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, মানবিক এই সংগঠনের কার্যক্রম সমাজে জরুরি রক্তের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং নতুন কমিটি এ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সভা শেষে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra