বরিশালে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
বরিশালে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
বরিশাল, ১০ মার্চ: বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের জনপ্র্রতিনিধি মুহাম্মাদ হুমায়ুন কবিরের ওপর বিএনপির হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামলার প্রতিবাদ জানায়। এসময় নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে আর না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মাদ হাসিবুল্লাহ, জেলা সহ-সভাপতি ফয়জুল করীম, মহানগর সহ-সভাপতি নাজমুল ইসলাম সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ