neexra

রাজনীতি

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10 মার্চ 2026, 05:58 অপরাহ্ন পঠিত: 60 বার
রাজনীতি
ছবি: সংগৃহীত

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বাকেরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাত ৯টা ৩০ মিনিটে নগরীর সদর রোডস্থ টাউন হল চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচিতে অংশ নিয়ে হামলার প্রতিবাদ জানাতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra