neexra

সকল সংবাদ 448 টি

বরিশাল হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু ২৮ মার্চ থেকে ইসলাম ও জীবন
24 মার্চ, 2026

বরিশাল হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু ২৮ মার্চ থেকে

বরিশাল হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু ২৮ মার্চ থেকেনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:বরিশালের হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২০২৬–২০২৭ শিক্ষা বর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হবে। উর্দুখানা থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সকল জামাতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কিতাব বিভাগ (উর্দুখানা থেকে দাওরায়ে হাদিস), মাদানী নেসাব, হিফজ বিভাগ, নাজেরা বিভাগ এবং আবাসিক নূরানী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।ভর্তি সংক্রান্ত নির্ধারিত ফি হিসেবে ভর্তি ফি ১২০০ টাকা, ফরম ফি ১০০ টাকা এবং কল্যাণ তহবিল ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোট ১৩১০ টাকা পরিশোধ করতে হবে। ভর্তিকালে কিতাব বিভাগের জন্য মোট ১৭১০ টাকা এবং মাদানী নেসাব, হিফজ, নাজেরা ও নূরানী বিভাগের জন্য ২০১০ টাকা নির্ধারণ করা হয়েছে।মাসিক চার্জ কিতাব বিভাগে ৪০০ টাকা এবং অন্যান্য বিভাগে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল বিভাগের জন্য প্রথম মাসে এককালীন খোরাকি ২০০০ টাকা দিতে হবে। সে অনুযায়ী প্রথম মাসে কিতাব বিভাগের মোট খরচ ৩৭১০ টাকা এবং অন্যান্য বিভাগের জন্য ৪০১০ টাকা নির্ধারিত হয়েছে।পরবর্তী মাসে নতুন শিক্ষার্থীদের খোরাকি ১৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মাদ্রাসা কর্তৃপক্ষ আরও জানায়, দাওরায়ে হাদিস বিভাগ সম্পূর্ণ ফ্রি (খোরাকি সহ)। জালালাইন ও মিশকাত বিভাগে প্রথম মাস ২০০০ টাকা পরিশোধের পর পরবর্তীতে সম্পূর্ণ ফ্রি। এতিম শিক্ষার্থীদের জন্য প্রমাণপত্র সাপেক্ষে সম্পূর্ণ ফ্রি সুবিধা রয়েছে। এছাড়া মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।ভর্তি কার্যক্রমে বিশেষ অফার হিসেবে ৫ জন শিক্ষার্থী ভর্তি করালে ভর্তি ফি ফ্রি এবং ১০ জন শিক্ষার্থী ভর্তি করালে পুরো বছরের বেতন ফ্রি ঘোষণা করা হয়েছে।মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে জানিয়েছে, সামান্য খরচে মানসম্মত দ্বীনি শিক্ষার সুযোগ গ্রহণে দ্রুত সন্তানদের ভর্তি করানোর আহ্বান জানানো হচ্ছে।যোগাযোগ: মুফতি ছাইদ আহমদ, সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিবমোবাইল: ০১৭১১-৩৫৬২৯৭, ০১৯১৬-১৯৫৯৯০ই-মেইল: horinafuliamadrasa@gmail.comঠিকানা: ২৬ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল সদর, বরিশাল।

5 months,1 week আগে বিস্তারিত
আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয়
23 মার্চ, 2026

আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দামআজকের পয়গাম ডেস্কআন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পরপরই বৈশ্বিক তেলের বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।সোমবার (২৩ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গ্রিনিচ মান সময় সকাল ১১টা ৮ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমেছে উল্লেখযোগ্য হারে। এটি ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।এর আগে ইরান-সংক্রান্ত উত্তেজনার জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গিয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক সংকেতের ফলে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসছে বলে ধারণা করা হচ্ছে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কমলে জ্বালানি তেলের দামে আরও স্বস্তি ফিরতে পারে।

5 months,1 week আগে বিস্তারিত
রমজানের পরিপূর্ণতার সোপান: শাওয়ালের ছয় রোজার ফজিলত, গুরুত্ব ও বিধান ইসলাম ও জীবন
23 মার্চ, 2026

রমজানের পরিপূর্ণতার সোপান: শাওয়ালের ছয় রোজার ফজিলত, গুরুত্ব ও বিধান

রমজানের পরিপূর্ণতার সোপান: শাওয়ালের ছয় রোজার ফজিলত, গুরুত্ব ও বিধানআজকের পয়গাম ডেস্করমজান মাস মুসলিম জীবনের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। তবে একজন মুমিনের জীবন কেবল একটি মাসে সীমাবদ্ধ নয়; বরং পুরো বছরজুড়ে ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখাই প্রকৃত সাফল্য। এই ধারাবাহিকতা রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো শাওয়াল মাসের ছয়টি নফল রোজা, যা রাসূলুল্লাহ (সা.) বিশেষভাবে উৎসাহিত করেছেন।হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন— “যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল, সে যেন পুরো বছরই রোজা রাখল।” (সহিহ মুসলিম)এই হাদিস থেকে বোঝা যায়, শাওয়ালের ছয় রোজা পালন করলে আল্লাহ তাআলা বান্দাকে এক বছরের নফল সিয়ামের সমপরিমাণ সাওয়াব দান করেন।ইসলামে প্রতিটি নেক আমলের প্রতিদান কমপক্ষে দশগুণ। সেই হিসেবে রমজানের ৩০ রোজার সাওয়াব ৩০০ দিনের সমান এবং শাওয়ালের ৬ রোজার সাওয়াব ৬০ দিনের সমান। এভাবে মোট ৩৬০ দিন পূর্ণ বছরের সাওয়াব অর্জনের সুযোগ তৈরি হয়।শাওয়ালের ছয় রোজার মাধ্যমে রমজানের ঘাটতি পূরণ হয়, ইবাদতের ধারাবাহিকতা বজায় থাকে এবং বান্দা আল্লাহর আরও নিকটবর্তী হয়। পাশাপাশি রোজা মানুষের আত্মসংযম বজায় রাখতে সাহায্য করে এবং চরিত্রকে পরিশুদ্ধ করে।ইসলামি বিধান অনুযায়ী, শাওয়ালের ছয় রোজা গুরুত্বপূর্ণ নফল ইবাদত। এটি পালন করলে বড় সাওয়াব পাওয়া যায়, তবে না রাখলে গুনাহ নেই। ঈদুল ফিতরের পরদিন অর্থাৎ ২ শাওয়াল থেকে এই রোজা রাখা যায়। একটানা রাখা বাধ্যতামূলক নয়; চাইলে ধারাবাহিকভাবে বা আলাদা আলাদা দিনেও রাখা যাবে।যাদের রমজানের কাজা রোজা বাকি আছে, তাদের জন্য আগে কাজা আদায় করা উত্তম। এরপর শাওয়ালের রোজা রাখা ভালো। তবে আলেমদের মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে। নিয়ত অন্তরে করলেই যথেষ্ট, মুখে বলা জরুরি নয়। কাজা ও শাওয়ালের রোজা একসাথে রাখার বিষয়েও মতভেদ থাকায় আলাদা আলাদা রাখা অধিক সতর্কতার।আলেমরা বলেন, শাওয়ালের রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, যিকির ও দোয়ায় মনোযোগী হওয়া উচিত। ইবাদতে আন্তরিকতা বজায় রাখা, রিয়াকারি থেকে দূরে থাকা এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রধান লক্ষ্য করা জরুরি।শাওয়ালের ছয় রোজা হলো রমজানের শিক্ষা ও প্রশিক্ষণকে বাস্তব জীবনে ধরে রাখার এক গুরুত্বপূর্ণ আমল। এটি একদিকে আমলের ঘাটতি পূরণ করে, অন্যদিকে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ককে সুদৃঢ় করে। তাই এই গুরুত্বপূর্ণ নফল ইবাদত যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করার আহ্বান জানিয়েছেন আলেমরা।সংকলনমুফতি ছাইদ আহমদসিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিবজামিয়া এমদাদিয়া মাদ্রাসা, হরিনাফুলিয়া, বরিশাল

5 months,1 week আগে বিস্তারিত
ঈদে সালামি আদায়ের ৫ সহজ কৌশল বিনোদন
20 মার্চ, 2026

ঈদে সালামি আদায়ের ৫ সহজ কৌশল

ঈদে সালামি আদায়ের ৫ সহজ কৌশলআজকের পয়গাম ডেস্কপ্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ ২০২৬আপডেট: ২০ মার্চ ২০২৬ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। এই আনন্দের অন্যতম আকর্ষণ হলো সালামি বা ঈদি। সাধারণত পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় বড়রা ছোটদেরকে সালামি দিয়ে থাকেন। সময়ের সাথে সাথে সালামি দেওয়ার ধরনেও এসেছে পরিবর্তন—এখন অনলাইনেও সালামি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।সালামি আদায় করা যেমন আনন্দের, তেমনি একটু বুদ্ধি আর ভদ্রতা থাকলে তা হয়ে ওঠে আরও মজাদার। জেনে নিন সালামি আদায়ের ৫টি কার্যকর উপায়—ডিজিটাল সালামিবর্তমান যুগে মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেনের মাধ্যমে সালামি পাঠানোর প্রবণতা বেড়েছে। সরাসরি দেখা না হলেও ফোন বা মেসেজে ঈদের শুভেচ্ছা জানালে অনেকেই ডিজিটালভাবে সালামি পাঠিয়ে দেন।সময় মতো উপস্থিতিঈদের নামাজ শেষে বড়রা যখন আনন্দঘন মুডে থাকেন, তখনই সালাম দেওয়ার উপযুক্ত সময়। এ সময় হাসিমুখে সালাম দিলে বেশিরভাগ ক্ষেত্রেই খালি হাতে ফিরতে হয় না।হাসিমুখ ও ভদ্রতাহাসিমুখে ‘ঈদ মোবারক’ বলে সালাম দিলে বড়রা খুশি হন। এই আন্তরিকতা সালামি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।মজার ছলে মনে করানোঅনেকে ব্যস্ততায় সালামি দিতে ভুলে যেতে পারেন। সেক্ষেত্রে হালকা মজার ছলে ঈদের কথা মনে করিয়ে দিলে কাজ হয়ে যায়। তবে অবশ্যই তা যেন শালীনতার মধ্যে থাকে।গ্রুপে গেলে বাড়তি সুবিধাবন্ধু বা ছোটরা একসঙ্গে গেলে পরিবেশ আরও প্রাণবন্ত হয়। অনেক সময় বড়রা মজা করে সবাইকে সালামি দেন, ফলে পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।সবশেষে মনে রাখতে হবে, সালামি আদায় কখনোই চাপ প্রয়োগের বিষয় নয়। এটি ভালোবাসা, আনন্দ ও সৌহার্দ্যের একটি অংশ। ভদ্রতা, আন্তরিকতা আর সামান্য হাস্যরস থাকলেই ঈদের আনন্দ আরও পূর্ণতা পায়।

5 months,2 weeks আগে বিস্তারিত
সিয়ামের সমাপ্তি, ঐক্যের উল্লাস: ঈদুল ফিতরের প্রকৃত দর্শন ও তাৎপর্য ইসলাম ও জীবন
20 মার্চ, 2026

সিয়ামের সমাপ্তি, ঐক্যের উল্লাস: ঈদুল ফিতরের প্রকৃত দর্শন ও তাৎপর্য

সিয়ামের সমাপ্তি, ঐক্যের উল্লাস: ঈদুল ফিতরের প্রকৃত দর্শন ও তাৎপর্যআজকের পয়গাম ডেস্করমজানের এক মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে আসে আনন্দ ও আত্মতৃপ্তির মহিমান্বিত বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ইসলামে এই উৎসব কেবল আনন্দ-উল্লাসের উপলক্ষ নয়; বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধের বাস্তব প্রয়োগের এক অনন্য প্রতিফলন।ধর্মীয় বিশ্লেষকদের মতে, ঈদুল ফিতর কোনো ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তিকে কেন্দ্র করে উদযাপিত নয়; বরং এটি এক মাসের ইবাদতের সফল সমাপ্তি এবং মহান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক বিশেষ পুরস্কারের দিন।ঈদের মূল দর্শনঈদুল ফিতরের অন্তর্নিহিত উদ্দেশ্য বহুমাত্রিক। এর মধ্যে অন্যতম হলো—আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশআত্মসংযম ও তাকওয়ার চর্চার সাফল্য উদযাপনধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠাসাদাকাতুল ফিতরের মাধ্যমে দরিদ্রদের মুখে হাসি ফোটানোঈদের নামাজে ধনী-গরিব সবাই একসাথে কাতারে দাঁড়ানো ইসলামের সাম্য ও ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হয়।ভোগবাদী সংস্কৃতির বিপরীতে ইসলামী দৃষ্টিভঙ্গিবিশ্বের অনেক উৎসব যেখানে ভোগ-বিলাস ও উচ্ছৃঙ্খলতাকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেখানে ইসলামের ঈদ সম্পূর্ণ ভিন্ন। এখানে আনন্দ শালীন, নিয়ন্ত্রিত এবং আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে।বিশেষজ্ঞরা বলেন, ইসলামী উৎসবে সমাজের সকল শ্রেণির মানুষকে সম্পৃক্ত করার শিক্ষা দেওয়া হয়, যা সামাজিক ন্যায় ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ঈদে করণীয় আমলঈদের দিনকে অর্থবহ করতে ইসলাম কিছু গুরুত্বপূর্ণ আমল নির্ধারণ করেছে—সাদাকাতুল ফিতর আদায়গোসল, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উত্তম পোশাক পরিধানঈদগাহে গিয়ে জামাতে নামাজ আদায়খুতবা শ্রবণপরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়সুন্নত অনুযায়ী ভিন্ন পথে যাতায়াতবর্জনীয় বিষয়ঈদের পবিত্রতা বজায় রাখতে কিছু বিষয় পরিহার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। যেমন—অশ্লীলতা ও বেহায়াপনাঅপচয় ও আতশবাজিবিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণইবাদত থেকে বিমুখতাসমসাময়িক প্রেক্ষাপটবিশ্বায়নের প্রভাবে ঈদের প্রকৃত চেতনা অনেক ক্ষেত্রে ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় নতুন প্রজন্মের কাছে ঈদের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়া এবং পরিবার-সমাজে ইসলামী সংস্কৃতি চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।উপসংহারঈদুল ফিতর কেবল আনন্দের দিন নয়; এটি আত্মশুদ্ধি, সংযম, ভ্রাতৃত্ব ও মানবিকতার এক পূর্ণাঙ্গ শিক্ষা। এর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে পারলেই ঈদের সার্থকতা অর্জিত হবে।সংকলনে:মুফতি ছাইদ আহমদসিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিবজামিয়া এমদাদিয়া মাদ্রাসা, হরিনাফুলিয়া, বরিশাল ।

5 months,2 weeks আগে বিস্তারিত
‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা শুরু হবে: পানিসম্পদমন্ত্রী রাজনীতি
19 মার্চ, 2026

‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা শুরু হবে: পানিসম্পদমন্ত্রীলক্ষ্মীপুর প্রতিনিধি, আজকের পয়গামপ্রকাশিত: ১৯ মার্চ ২০২৬পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হ্যাঁ’ যেহেতু জয়যুক্ত হয়েছে, তাই স্বয়ংক্রিয়ভাবে এর কার্যকারিতা শুরু হয়ে যাবে এবং তা সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হবে।বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুম-খুনের শিকার নেতাকর্মীদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি তারা শপথ গ্রহণ করেন এবং এক মাসের মধ্যে সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে—যা জনগণের কাছে দৃশ্যমান। তিনি দাবি করেন, সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জনগণ দেখতে পাচ্ছে।তিনি আরও বলেন, পার্লামেন্টে বিল উত্থাপনের মাধ্যমে ‘হ্যাঁ’ কার্যকর হবে এবং তা সংবিধানের অন্তর্ভুক্ত থাকবে। এ বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) থাকলে তা সংসদে আলোচনার মাধ্যমে ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছাবে।তারেক রহমান-এর উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী মাসে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন এবং ছুটির দিনেও কাজ করছেন। এ ধারাবাহিকতা বজায় থাকলে দেশের মানুষ এর সুফল পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

5 months,2 weeks আগে বিস্তারিত
জামায়াতের এমপির স্বজনদের বিরুদ্ধে ওসির গাড়িতে হামলার অভিযোগ রাজনীতি
19 মার্চ, 2026

জামায়াতের এমপির স্বজনদের বিরুদ্ধে ওসির গাড়িতে হামলার অভিযোগ

জামায়াতের এমপির স্বজনদের বিরুদ্ধে ওসির গাড়িতে হামলার অভিযোগনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গামপ্রকাশিত: ১৯ মার্চ ২০২৬কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পুলিশের ওসির ব্যবহৃত গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত প্রায় ৮টা ৫ মিনিটে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের চাচাতো ভাই আনোয়ার ও শিপলুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে এমপি আফজাল হোসেন পুলিশকে খবর দেন।খবর পেয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় উভয় পক্ষের লোকজন পুলিশের গাড়িকে লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে ওসির ব্যবহৃত পিকআপ গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।রাত ৯টার দিকে কুমারখালী থানা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত গাড়িটির সামনের গ্লাস ভাঙা অবস্থায় রয়েছে এবং পুলিশ সদস্যদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে।এ বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এমপির স্বজনদের মধ্যে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের লোকজন গাড়িতে হামলা চালায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

5 months,2 weeks আগে বিস্তারিত
ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ম ও নিয়ত ইসলাম ও জীবন
19 মার্চ, 2026

ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ম ও নিয়ত

ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ম ও নিয়তআজকের পয়গাম প্রতিবেদক:পবিত্র রমজান মাস শেষে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই দিনে সকালবেলায় জামাতের সাথে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। মুসল্লিদের সুবিধার্থে ঈদের নামাজের নিয়ত ও নিয়ম সংক্ষেপে তুলে ধরা হলো।ঈদের নামাজের নিয়ত বাংলায়আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সাথে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি। আল্লাহু আকবার।প্রথম রাকাতের নিয়মঈদের নামাজের প্রথম রাকাতে অতিরিক্ত তিন তাকবির রয়েছে।প্রথম তাকবির: হাত বেঁধে সানা পড়তে হবেদ্বিতীয় তাকবির: হাত ছেড়ে দিতে হবেতৃতীয় তাকবির: হাত ছেড়ে দিতে হবেচতুর্থ তাকবির: হাত বেঁধে নিতে হবে এবং এরপর ইমাম কিরাত পড়বেনদ্বিতীয় রাকাতের নিয়মরুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির।প্রথম তাকবির: হাত ছেড়ে দিতে হবেদ্বিতীয় তাকবির: হাত ছেড়ে দিতে হবেতৃতীয় তাকবির: হাত ছেড়ে দিতে হবেচতুর্থ তাকবির: আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবেগুরুত্বপূর্ণ নির্দেশনাঈদের নামাজ সাধারণত খোলা মাঠ বা ঈদগাহে জামাতের সাথে আদায় করা হয়। নামাজ শেষে খুতবা শোনা সুন্নত। মুসল্লিদের সময়মতো উপস্থিত হয়ে কাতারবদ্ধভাবে নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে।ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই নির্দেশনা ঈদের নামাজ আদায়ে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। 

5 months,2 weeks আগে বিস্তারিত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনস্বার্থে আইনি নোটিশ রাজনীতি
19 মার্চ, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনস্বার্থে আইনি নোটিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনস্বার্থে আইনি নোটিশনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামপ্রকাশিত: ১৯ মার্চ ২০২৬পথশিশু, ভবঘুরে, মাদকাসক্ত ও পরিচয়হীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে একটি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে।বুধবার (১৮ মার্চ ২০২৬) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির এ নোটিশ প্রেরণ করেন। নোটিশে প্রেরকের পূর্ণ পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে—শেখ আবদুল্লাহ নাসির, এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; মোবাইল: ০১৬৭৪৬৭১২৫৫ এবং ইমেইল: ad.sk.abdulla.nasir@gmail.com।নোটিশে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানী ঢাকাসহ লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও জনবহুল এলাকায় বিপুলসংখ্যক অসহায় মানুষের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়।নোটিশে উল্লেখ করা হয়, এসব পথশিশু, ভবঘুরে ও মাদকাসক্তদের একটি বড় অংশ অপরাধচক্রের মাধ্যমে মাদক পরিবহন, চুরি, ছিনতাই ও ভিক্ষাবৃত্তিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি তাদের মৌলিক মানবাধিকারও মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে, যা সংবিধানের ১৫, ১৮ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থী।নোটিশে উল্লেখিত প্রধান দাবিনোটিশে জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখযোগ্য দাবিগুলো হলো—পথশিশু, ভবঘুরে ও পরিচয়হীন ব্যক্তিদের তালিকা ও ডাটাবেজ তৈরিউদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরসেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনর্বাসন কর্মসূচি চালুমাদকমুক্তকরণ, মানসিক চিকিৎসা ও কাউন্সেলিং নিশ্চিত করাকারিগরি ও সাধারণ শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিঅপরাধচক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনাপুনর্বাসিতদের সমাজে পুনঃএকীভূত করার ব্যবস্থা৩০ দিনের আল্টিমেটামনোটিশে বলা হয়েছে, এই নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়া হবে।আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে এই জনগোষ্ঠীর পুনর্বাসন এখন সময়ের দাবি। সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।”আজকের পয়গাম এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

5 months,2 weeks আগে বিস্তারিত
বরিশালে বিএনপির উদ্যোগে গুম-খুন ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজনীতি
19 মার্চ, 2026

বরিশালে বিএনপির উদ্যোগে গুম-খুন ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বরিশালে বিএনপির উদ্যোগে গুম-খুন ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণআজকের পয়গাম ডেস্ক:বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে গুম, খুন ও গুরুতর আহতের শিকার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় বরিশাল সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসনামলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।আয়োজকরা জানান, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

5 months,2 weeks আগে বিস্তারিত
২৪ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ঈদ উপহার বিতরণ রাজনীতি
19 মার্চ, 2026

২৪ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ঈদ উপহার বিতরণ

বরিশালের ২৪ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ঈদ উপহার বিতরণআজকের পয়গাম ডেস্ক:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের ২৪ নং ওয়ার্ডের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং আশপাশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব।তারা আরও বলেন, এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ওয়ার্ডের বিভিন্ন স্থানে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।এসময় সংশ্লিষ্টরা আল্লাহর কাছে এই আমল কবুল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।ঈদ মোবারক।

5 months,2 weeks আগে বিস্তারিত
চীনের উপহারকে ‘যৌথ উদ্যোগ’ বলায় বিতর্ক, দূতাবাসের উদ্বেগ রাজনীতি
19 মার্চ, 2026

চীনের উপহারকে ‘যৌথ উদ্যোগ’ বলায় বিতর্ক, দূতাবাসের উদ্বেগ

চীনের উপহারকে ‘যৌথ উদ্যোগ’ বলায় বিতর্ক, দূতাবাসের উদ্বেগআজকের পয়গাম ডেস্ক:ঢাকায় চীনা দূতাবাসের দেওয়া ঈদসামগ্রী বিতরণকে ‘যৌথ উদ্যোগ’ হিসেবে উল্লেখ করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।জানা যায়, গত ১৭ মার্চ রাজধানীর ঢাকা-১৫ আসন এলাকায় এক হাজারের বেশি মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে চীনা দূতাবাস। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দূতাবাসের কর্মকর্তারা।বিতর্কের সূত্রপাত হয় জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টকে কেন্দ্র করে। প্রথমদিকে এক পোস্টে এই কার্যক্রমকে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগ’ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে একাধিকবার পোস্ট সংশোধন করে বলা হয়, এটি চীনা দূতাবাসের পক্ষ থেকে দেওয়া উপহার।এ ঘটনার পর মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, সামাজিক মাধ্যমে প্রচারিত কিছু তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা নিয়ে তারা উদ্বিগ্ন।বিবৃতিতে আরও বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের কল্যাণে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখবে। একইসঙ্গে নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের স্থিতিশীল অগ্রগতিতে চীনের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়।চীনা দূতাবাস জানায়, ঈদ উপলক্ষে এই খাদ্যসামগ্রী বিতরণ ছিল সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্যোগ। অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ঈদুল ফিতর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বিনিময়ের সময়, এবং এই সহায়তার মাধ্যমে চীন বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিকতা প্রকাশ করতে চায়।এদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চীনের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন।উল্লেখ্য, এর আগেও গাজীপুরে এক কম্বল বিতরণ কর্মসূচিতে জামায়াতের আমির ও চীনা রাষ্ট্রদূত একসঙ্গে অংশ নিয়েছিলেন।

5 months,2 weeks আগে বিস্তারিত
বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাহরি বিতরণ কর্মসূচি রাজনীতি
19 মার্চ, 2026

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাহরি বিতরণ কর্মসূচি

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাহরি বিতরণ কর্মসূচিআজকের পয়গাম ডেস্ক:পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের ব্যবস্থাপনায় সাহরি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)-এর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে নগর সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশাল মহানগরে বিভিন্ন জেলা থেকে আগত ও ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নগরীর বিভিন্ন স্থানে সাহরি বিতরণ করা হয়।”এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য এস এম হাসন রাজু, নগর সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসানসহ মহানগরের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।রমজানের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

5 months,2 weeks আগে বিস্তারিত
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ২ নৌযানের রুট পারমিট বাতিল, গঠন ২ তদন্ত কমিটি সারাদেশ
19 মার্চ, 2026

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ২ নৌযানের রুট পারমিট বাতিল, গঠন ২ তদন্ত কমিটি

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ২ নৌযানের রুট পারমিট বাতিল, গঠন ২ তদন্ত কমিটি আজকের পয়গাম ডেস্ক প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট নৌযান দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দায়ী হিসেবে ‘এমভি আশা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চ দুটির রুট পারমিট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি তদন্তে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে এ ধরনের অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না এবং ভবিষ্যতে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নিহতের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। বর্তমানে চিকিৎসাধীন এক অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান আশঙ্কামুক্ত রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান রাতের জন্য সাময়িক বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় শুরু হবে। উল্লেখ্য, বুধবার বিকেলে যাত্রী ওঠানোর সময় দুটি লঞ্চের সংঘর্ষে মো. সোহেল নামের এক যুবক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। ঈদ ও পোশাক কারখানার ছুটির কারণে যাত্রীদের বাড়তি চাপ থাকায় নৌপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

5 months,2 weeks আগে বিস্তারিত
ঈদের রাত ও দিনের ফজিলত: ইবাদত, কৃতজ্ঞতা ও আনন্দের অনন্য বার্তা ইসলাম ও জীবন
18 মার্চ, 2026

ঈদের রাত ও দিনের ফজিলত: ইবাদত, কৃতজ্ঞতা ও আনন্দের অনন্য বার্তা

ঈদের রাত ও দিনের ফজিলত: ইবাদত, কৃতজ্ঞতা ও আনন্দের অনন্য বার্তা স্টাফ রিপোর্টার, আজকের পয়গামরমজান মাসের এক মাসব্যাপী সিয়াম সাধনা, কিয়াম, তিলাওয়াত ও আত্মশুদ্ধির পর শাওয়ালের চাঁদ উদয়ের মাধ্যমে মুসলিম উম্মাহর মাঝে বয়ে আসে ঈদের আনন্দ। এই আনন্দ কেবল পার্থিব নয়; বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ পুরস্কারের ঘোষণা।ঈদুল ফিতর এমন একটি দিন, যেদিন মুমিন বান্দা তার ইবাদতের সফলতার আশায় মহান আল্লাহর দরবারে উপস্থিত হয়। দিনটি যেমন আনন্দের, তেমনি ইবাদত, কৃতজ্ঞতা, ভ্রাতৃত্ব ও মানবিকতার এক গভীর বার্তা বহন করে।ঈদুল ফিতরের তাৎপর্যরমজান মাসে রোজার মাধ্যমে মুসলমানরা তাকওয়া অর্জন করে এবং আত্মসংযমের শিক্ষা লাভ করে। এই সাধনার পরিপূর্ণতাই হলো ঈদুল ফিতর।পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেনযাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ কর এবং আল্লাহর মহিমা ঘোষণা কর যে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করোসূরা আল বাকারা ১৮৫এই আয়াত থেকে স্পষ্ট হয় ঈদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং তাঁর মহিমা ঘোষণা করা।ঈদের ফজিলতহাদিসে বর্ণিত হয়েছেরোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময় এবং অন্যটি তার রবের সাথে সাক্ষাতের সময়সহিহ বুখারি ও মুসলিমঈদুল ফিতর সেই আনন্দের বহিঃপ্রকাশ যা একজন মুমিন রমজান শেষে অনুভব করে।ঈদের দিনের গুরুত্বপূর্ণ আমলঈদুল ফিতরের দিন কিছু গুরুত্বপূর্ণ সুন্নতি আমল রয়েছেসদকাতুল ফিতর আদায় করা এবং নামাজের আগে তা প্রদান করাঈদের নামাজ আদায় করা এবং জামাতে অংশগ্রহণ করাগোসল করে পরিপাটি হওয়াখেজুর বা কিছু খেয়ে ঈদের নামাজে যাওয়াতাকবির পাঠ করাশুভেচ্ছা বিনিময় করাআত্মীয়তা রক্ষা করা এবং গরিবদের মাঝে দান সদকা করামানবতা ও ভ্রাতৃত্বের শিক্ষাঈদ কেবল আনন্দের দিন নয় এটি পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করা আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করা এবং সমাজে সাম্য ও মানবতার চেতনা জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।উপসংহারঈদুল ফিতর শুধু উৎসব নয় এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান সুযোগ। রমজানে অর্জিত তাকওয়া যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অব্যাহত থাকে এটাই হওয়া উচিত প্রত্যেক মুমিনের লক্ষ্য।সংকলনকারীমুফতি ছাইদ আহমদসিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিবহরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসা 

5 months,2 weeks আগে বিস্তারিত
দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করলেন তারেক রহমান রাজনীতি
16 মার্চ, 2026

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করলেন তারেক রহমান

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করলেন তারেক রহমাননিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামপ্রকাশিত: সোমবার, ১৬ মার্চ ২০২৬দিনাজপুর উপশহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে তাঁর নানা-নানী ও খালার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman।সোমবার (১৬ মার্চ) তিনি কবরস্থানে গিয়ে মরহুমদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।কবর জিয়ারতের সময় উপস্থিতরা মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।উল্লেখ্য, পারিবারিক সফরের অংশ হিসেবে Dinajpur সফরকালে তিনি এই কবর জিয়ারত করেন।

5 months,2 weeks আগে বিস্তারিত
বরিশালে ওষুধ কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ সারাদেশ
16 মার্চ, 2026

বরিশালে ওষুধ কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

বরিশালে ওষুধ কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম |বরিশালে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।সোমবার (১৬ মার্চ) বিকেলে নগরীর রূপাতলী এলাকায় অবস্থিত Opsonin Pharmaceuticals–এর গ্লোবাল ক্যাপসুল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, কারখানার বয়লারের জ্বালানির জন্য কাঠের গুড়ি স্তূপ করে রাখা ছিল। অসাবধানতাবশত ওই কাঠের গুড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরও জানান, কাঠের গুড়িতে আগুন লাগার কারণে তা সম্পূর্ণ নিভে যেতে কিছুটা সময় লাগতে পারে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

5 months,2 weeks আগে বিস্তারিত
ছায়াসঙ্গী দুই গানম্যানকে নিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইনের আবেগঘন স্মৃতিচারণ রাজনীতি
16 মার্চ, 2026

ছায়াসঙ্গী দুই গানম্যানকে নিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইনের আবেগঘন স্মৃতিচারণ

ছায়াসঙ্গী দুই গানম্যানকে নিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইনের আবেগঘন স্মৃতিচারণনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামধর্ম বিষয়ক উপদেষ্টা A. F. M. Khalid Hossain তাঁর সঙ্গে দায়িত্ব পালন করা দুই গানম্যানকে নিয়ে এক আবেগঘন স্মৃতিচারণ করেছেন। স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সদস্য রাশেদ ও শাহ আলম প্রায় ১৮ মাস ধরে সিভিল ড্রেসে পালাক্রমে তাঁর সঙ্গে গানম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।এই সময়ে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে সফরের সময় তাঁরা ছায়ার মতো সঙ্গে থেকে তাঁর নিরাপত্তা নিশ্চিত করেছেন। সরকারি বিধান অনুযায়ী কোনো উপদেষ্টা বা মন্ত্রী প্রটোকল ও গানম্যান ছাড়া কোথাও যেতে পারেন না—এই নিয়মের অংশ হিসেবেই তাঁরা দায়িত্ব পালন করতেন।বিমানে কোথাও সফরের সময় তাঁরা ধর্ম উপদেষ্টাকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ পর্যন্ত পৌঁছে দিতেন। গন্তব্যে পৌঁছানোর পর সংশ্লিষ্ট জেলার বা থানার পুলিশ সদস্যরা প্রটোকলের দায়িত্ব গ্রহণ করতেন। সড়কপথে ভ্রমণের সময় এক থানা এলাকা থেকে অন্য থানায় প্রবেশ করলেই গানম্যানের পরিবর্তন হতো।তিনি স্মৃতিচারণ করে জানান, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে সরকারি বাসভবন থেকে সস্ত্রীক ঢাকা থেকে বিমানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এর কিছুক্ষণ আগে শাহ আলম বাসা থেকে বিদায় নিয়ে যান এবং রাশেদ সরাসরি বিমানবন্দরে এসে তাঁকে বিদায় জানান।এ সময় রাশেদের চোখেমুখে বিদায়ের বিষণ্নতা স্পষ্ট ছিল। ঠিক তখনই বিমানের একজন কর্মকর্তা এসে ফ্লাইটের সময় হয়ে যাওয়ার কথা জানান। তিনি উঠে দাঁড়াতেই রাশেদ হঠাৎ তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবং অজান্তেই নিজের দোষ-ত্রুটির জন্য ক্ষমা চাইতে থাকেন।এই আবেগঘন মুহূর্তে উপস্থিত সবাই কিছুটা বিস্মিত হয়ে পড়েন। ধর্ম উপদেষ্টা বলেন, ব্যস্ত জীবনের পথে তাঁদের সঙ্গে আর দেখা হবে কি না জানেন না, তবে তাঁদের আন্তরিকতা, নিষ্ঠা ও মমতার স্মৃতি দীর্ঘদিন মনে থাকবে।তিনি রাশেদ ও শাহ আলমের সুস্থতা, সুখ ও শান্তিময় জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন।— আজকের পয়গাম

5 months,2 weeks আগে বিস্তারিত
neexra