বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে ২৭ প্রকল্প সম্পন্ন
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে ২৭ প্রকল্প সম্পন্ন
স্টাফ রিপোর্টার | আজকের পয়গাম
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬
নিয়ামতি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে গত দুই মাসে মোট ২৭টি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধি লক্ষ্য করে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সেগুলো সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।
স্থানীয়দের মতে, এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা, জনসেবা ও নাগরিক সুবিধা আরও উন্নত হবে।
#বাংলাদেশ
#সংবাদ
#saradesh