সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২
সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে নতুন করে ১ হাজার ২৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের একজন করে রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির দিক থেকে শীর্ষে রয়েছে খুলনা ও ঢাকা বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংসসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
#বাংলাদেশ
#সংবাদ
#saradesh