neexra

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23 আগ. 2026, 05:37 অপরাহ্ন পঠিত: 33 বার
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার
ছবি: সংগৃহীত

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | আজকের পয়গাম 

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র এক বিশেষ অভিযানে ১৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সিরাপ উদ্ধার করা হয়।

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা যায়, মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। জব্দকৃত এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

​চলতি আগস্ট মাসজুড়ে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। ৫৩ বিজিবির তথ্যমতে, এ মাসের অভিযানে ব্যাটালিয়নটি এ পর্যন্ত সর্বমোট ৫২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করতে সক্ষম হয়েছে।

​সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra