নলছিটিতে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার
নলছিটিতে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি, নলছিটি:
ঝালকাঠির নলছিটিতে পুলিশের এক অভিযানে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দুই ইউনিয়ন সাধারণ সম্পাদক সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মল্লিক এবং দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। পরবর্তীতে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নির্দিষ্ট অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।