neexra

পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01 জুল. 2026, 09:22 অপরাহ্ন পঠিত: 73 বার
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি
ছবি: সংগৃহীত

পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

আজকের পয়গাম ডেস্ক:

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে চারটি নতুন থানা ও ছয়টি তদন্তকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

​বুধবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের পর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

​আইজিপি বলেন, "পূর্বাচলের বিশাল এলাকার সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইন্স, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম পুরোদমে চলছে। এই লক্ষে ইতিমধ্যে পুলিশের অনুকূলে ২৯.২১ একর জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে ১৮.৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।"

​পূর্বাচল নিয়ে পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে পুলিশ প্রধান আরও জানান, আগামী দিনে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের (অ্যাডিশনাল কমিশনার) নেতৃত্বে সম্পূর্ণ পৃথক একটি বিভাগ গঠন করা হবে। এই নতুন বিভাগের নিরাপত্তা কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টির পরিকল্পনাও রয়েছে সরকারের।

​এর আগে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে এবং নিরাপত্তা জোরদার করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্পে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra