neexra

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের ক্যাম্পাস সমন্বয়সভা ও সম্মেলন সম্পন্ন

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26 জুল. 2026, 10:52 অপরাহ্ন পঠিত: 48 বার
বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের ক্যাম্পাস সমন্বয়সভা ও সম্মেলন সম্পন্ন
ছবি: সংগৃহীত

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের ক্যাম্পাস সমন্বয়সভা ও সম্মেলন সম্পন্ন

বরিশাল প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, প্রাইভেট ইউনিভার্সিটি উইং (বরিশাল জোন)-এর উদ্যোগে সাংগঠনিক গতিশীলতা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাস সমন্বয়সভা ও ক্যাম্পাস সম্মেলন–২০২৬ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

​সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি উইং, বরিশাল জোনের সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ নূরে আলম সিদ্দিকী।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ ও সামাজিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। উচ্চশিক্ষার বিদ্যাপীঠগুলোতে সুস্থ ধারার চর্চা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান। তিনি ক্যাম্পাসগুলোতে সংগঠনের কাজ সুসংগঠিত করা এবং ছাত্রদের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

​উক্ত সম্মেলনে বরিশাল জোনের অন্তর্ভুক্ত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রতিনিধি ও দায়িত্বশীলবৃন্দ অংশ নেন। কর্মসূচি শেষে আগামী সেশনের সাংগঠনিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra