বরিশালের বর্ষীয়ান আলেম মাওলানা মির্জা শরফউদ্দিন বেগ আর নেই, দুপুরে ঈদগাহ মাঠে জানাজা
বরিশালের বর্ষীয়ান আলেম মাওলানা মির্জা শরফউদ্দিন বেগ আর নেই, দুপুরে ঈদগাহ মাঠে জানাজা
বরিশাল প্রতিনিধি | আজকের পয়গাম
বরিশালের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেমেদীন, বরিশাল মহানগর জাতীয় ইমাম সমিতির প্রধান উপদেষ্টা এবং ঐতিহ্যবাহী স্টিমারঘাট জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা শরফউদ্দিন বেগ সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (১ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে বরিশালের ধর্মপ্রাণ মানুষ ও উলামা সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার সময় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় জাতীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরে মাওলানা মির্জা শরফউদ্দিন বেগ বরিশালের ইসলাম প্রচার, উলামাদের ঐক্য এবং দ্বীনি শিক্ষায় অনন্য অবদান রেখে গেছেন। তাঁর অবদানের কথা স্মরণ করে বরিশালের বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজকের পয়গাম পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। মহান আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।