বরিশালে বনিক বার্তার সাংবাদিক মিরাজ হোসেনের জানাজা সম্পন্ন
বরিশালে সাংবাদিক মিরাজ হোসেনের জানাজা সম্পন্ন
বরিশাল ব্যুরো: দৈনিক বনিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সম্মানীয় সদস্য মরহুম মিরাজ হোসেনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও পীর সাহেব চরমোনাই (রহ.)-এর সাহেবজাদা মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।
জানাজা পূর্বে ও পরবর্তী সময় উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান এবং মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন নাইসসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।