অসুস্থ বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে দেখতে বাসায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
অসুস্থ বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে দেখতে বাসায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জনাব শহিদুল আলম তালুকদার অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দ।
সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলার হাতপাখা প্রতীকের সাবেক এমপি প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী এবং উপজেলা সদস্য সচিব এইচ এম নুরুল আমিনসহ স্থানীয় পটুয়াখালী ও বাউফল শাখার নেতারা তাঁর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মুফতি আব্দুল মালেক আনোয়ারী অসুস্থ সাবেক এই রাষ্ট্রীয় প্রতিনিধি ও প্রবীণ রাজনীতিকের সার্বিক শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। তিনি তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও দুই মেরুর রাজনৈতিক ব্যক্তিত্বদের এমন সোহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। উপস্থিত ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ মন্তব্য করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু অসুস্থতা কিংবা বিপদে এ ধরনের পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক সম্পর্ক বজায় রাখাই সুস্থ রাজনীতির সৌন্দর্য। আগামী দিনগুলোতেও রাজনীতিতে এমন সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক—এমনটাই প্রত্যাশা বাউফলবাসীর।