গুজব পরিহার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
গুজব পরিহার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়িয়ে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গুজব পরিহার করে ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি।’ দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের সময়।
তিনি আরও বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারাদেশের ৬৪ জন পুরোহিত ও সেবায়েতের মধ্যে সম্মানি ভাতা বিতরণ করেন।