বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের রিজিওনাল অর্গানাইজিং পলিসি অ্যান্ড অ্যাকশন সামিট অনুষ্ঠিত
বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের রিজিওনাল অর্গানাইজিং পলিসি অ্যান্ড অ্যাকশন সামিট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বরিশালের চাঁদমারীস্থ এমসি অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে Regional Organizing Policy & Action Summit অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সৈয়দ ফজলুল করিম (রহ.) জোনের জিম্মাদার মুতাসিম বিল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় শুরা সদস্য রেজাউল করিমের সঞ্চালনায় সামিটটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, কেন্দ্রীয় শুরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান ও সালাউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সামিটে সৈয়দ ফজলুল করিম (রহ.) জোনের আওতাধীন বরিশাল জেলা ও মহানগর, ভোলা উত্তর ও দক্ষিণ, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার জেলা ও থানা পর্যায়ের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নীতিমালা বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।