জুলাই যুদ্ধের রামপুরায় শহীদ ওসমান হাদি ও অন্যান্য জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণইফতার
জুলাই যুদ্ধের রামপুরায় শহীদ ওসমান হাদি ও অন্যান্য জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণইফতার
আজকের পয়গাম ডেস্ক:
জুলাই যুদ্ধের রামপুরায় শহীদ ওসমান হাদি ও অন্যান্য জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণইফতার অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে স্থানীয় সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের রক্তের ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না।
বক্তারা আরও বলেন, শহীদ ওসমান হাদিসহ জুলাইয়ের শহীদরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে থাকবেন। তাদের আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
দোয়া শেষে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। গণইফতারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন, যা একাত্মতা ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা “Justice For Hadi” স্লোগান উচ্চারণ করে শহীদদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
#আজকের_পয়গাম #JusticeForHadi #জুলাই_শহীদ #দোয়া_মাহফিল #গণইফতার