neexra

পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে ঝালকাঠিতে র‍্যালি অনুষ্ঠিত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26 ফেব. 2026, 09:22 অপরাহ্ন পঠিত: 52 বার
পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে ঝালকাঠিতে র‍্যালি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে ঝালকাঠিতে র‍্যালি অনুষ্ঠিত
আজকের পয়গাম ডেস্ক:
পবিত্র মাহে রমযানের সম্মান, মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বানে ঝালকাঠিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটির আয়োজন করে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন ও বাংলাদেশ তোলাবায়ে মুছলিহীন।
র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, রমযান আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া ও নৈতিকতার মাস। এ মাসের পবিত্রতা রক্ষায় সকলকে সচেতন হতে হবে এবং ইসলামী আদর্শে ব্যক্তি ও সমাজ জীবন গড়ে তুলতে হবে। তারা সামাজিক অনৈতিকতা, অপসংস্কৃতি ও অসামাজিক কর্মকাণ্ড পরিহার করে সিয়ামের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের আহ্বান জানান।
সমাবেশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
বক্তারা আরও বলেন, রমযানের শিক্ষা যদি ব্যক্তি জীবনে ধারণ করা যায়, তবে সমাজে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।
শেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়— তিনি যেন সকলকে মাহে রমযানের হক যথাযথভাবে আদায় করার তাওফিক দান করেন।
#আজকের_পয়গাম #রমযান #ঝালকাঠি #ইসলামী_র‍্যালি

#বাংলাদেশ #সংবাদ #Islam
neexra