ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ম ও নিয়ত
ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ম ও নিয়ত
আজকের পয়গাম প্রতিবেদক:
পবিত্র রমজান মাস শেষে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই দিনে সকালবেলায় জামাতের সাথে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। মুসল্লিদের সুবিধার্থে ঈদের নামাজের নিয়ত ও নিয়ম সংক্ষেপে তুলে ধরা হলো।
ঈদের নামাজের নিয়ত বাংলায়
আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সাথে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি। আল্লাহু আকবার।
প্রথম রাকাতের নিয়ম
ঈদের নামাজের প্রথম রাকাতে অতিরিক্ত তিন তাকবির রয়েছে।
প্রথম তাকবির: হাত বেঁধে সানা পড়তে হবে
দ্বিতীয় তাকবির: হাত ছেড়ে দিতে হবে
তৃতীয় তাকবির: হাত ছেড়ে দিতে হবে
চতুর্থ তাকবির: হাত বেঁধে নিতে হবে এবং এরপর ইমাম কিরাত পড়বেন
দ্বিতীয় রাকাতের নিয়ম
রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির।
প্রথম তাকবির: হাত ছেড়ে দিতে হবে
দ্বিতীয় তাকবির: হাত ছেড়ে দিতে হবে
তৃতীয় তাকবির: হাত ছেড়ে দিতে হবে
চতুর্থ তাকবির: আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে
গুরুত্বপূর্ণ নির্দেশনা
ঈদের নামাজ সাধারণত খোলা মাঠ বা ঈদগাহে জামাতের সাথে আদায় করা হয়। নামাজ শেষে খুতবা শোনা সুন্নত। মুসল্লিদের সময়মতো উপস্থিত হয়ে কাতারবদ্ধভাবে নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে।
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই নির্দেশনা ঈদের নামাজ আদায়ে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।